চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাজিয়াবাদে পাসপোর্ট জালিয়াতির চক্র ফাঁস, পোস্টম্যান সহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি:   গাজিয়াবাদে সামনে এসেছে এক চাঞ্চল্যকর পাসপোর্ট জালিয়াতির ঘটনা, যা প্রশাসনিক ব্যবস্থার গুরুতর দুর্বলাতাকে প্রকাশ করেছে।ভুয়ো ঠিকানা ব্যবহার করে  একই ঠিকানার ২২টিরও বেশি পাসপোর্ট ইস্যু করার অভিযোগে তদন্ত শুরু করে গাজিয়াবাদ পুলিশ। ইতিমধ্যেই একজন পোস্টম্যান সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মনে করছে, এই ঘটনার পিছনে একটি বড়সড় সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে দিল্লি পাসপোর্ট অফিসের আঞ্চলিক পাসপোর্ট অফিসার গাজিয়াবাদ পুলিশকে একটি চিঠি পাঠান। সেখানে উল্লেখ করা হয়, একাধিক পাসপোর্ট আবেদন একই ঠিকানা ও একই মোবাইল নম্বর ব্যবহার করে জমা পড়ছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তদন্ত শুরু হয়। তদন্তকারী দল যখন উল্লিখিত ঠিকানাগুলিতে যায়, তখন চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। যেসব বাড়ির ঠিকানায় পাসপোর্ট ইস্যু হয়েছে, সেখানে কেউ বসবাস করে না। স্থানীয় বাসিন্দারাও আবেদনকারীদের নাম কখনও শোনেননি বলে জানান। গ্রামীণ এলাকার ডেপুটি পুলিশ কমিশনার সুরেন্দ্র নাথ তিওয়ারির মতে, সমস্ত ঠিকানাই ভুয়া এবং এটি একটি সংগঠিত চক্রের কাজ।

এই জালিয়াতির গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে উঠে এসেছে স্থানীয় ডাকঘরের পোস্টম্যান অরুণ কুমারের নাম। অভিযোগ, তিনি নিজের দায়িত্বের অপব্যবহার করে নির্ধারিত ঠিকানায় পাসপোের্ট পৌঁছে না দিয়ে সরাসরি চক্রের সদস্যদের হাতে তুলে দিতেন। জেরায় তিনি স্বীকার করেছেন, প্রতিটি পাসপোর্টের জন্য ২০০০ টাকা করে নেওয়া হত। এই ঘটনায় একজন মহিলা সহ মোট ২৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পাসপোর্ট যেহেতু আন্তর্জাতিক পরিচয়পত্র, তাই বিষয়টি জাতীয় নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তকারী সংস্থাগুলি খতিয়ে দেখছে, এই চক্রের সঙ্গে কোনও বড় নেটওয়ার্ক বা দেশবিরোধী কার্যকলাপ জড়িত আছে কি না। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে এবং আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ফিরল নীল ড্রামের স্মৃতি, বাড়ি থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার ১১ বছরের বালকের দেহ

মুম্বইয়ে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর গ্রেফতার, কী অভিযোগ?

‘নরক যন্ত্রণা ভোগ করেছি’, বর্ষপূর্তিতে ক্ষোভ উগরে দিলেন পহেলগাও হামলায় নিহতদের স্বজনরা

“আঙ্কেল, আমার বিয়ে থামান”, চাইল্ডলাইনে নাবালিকার ফোনের পরেই যা ঘটল…

পরকীয়ায় জড়িয়েছে ৫২ বছরের স্ত্রী, সন্দেহের জেরে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন বয়সে ছোট স্বামী

চিকিৎসকের অনুপস্থিতিতে রোগীর ক্ষতস্থান সেলাই করলেন নিরাপত্তারক্ষী! তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ