চা বানাতে দেরি, স্ত্রীর গলা কেটে দিল স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চা বানাতে দেরি করায় স্ত্রীর গলা কেটে দিল স্বামী। ঘটনাটি ঘটেছে, দিল্লির নিকটবর্তী গাজিয়াবাদের ভোজপুর গ্রামে। জানা গিয়েছে, চা বানানো নিয়ে দম্পতিদের  মধ্যে অশান্তি হতেই ৫০ বছর বয়সী স্ত্রী সুন্দরীকে হত্যা করলো স্বামী ধরমবীর। এই ঘটনা নিয়ে সহকারী পুলিশ কমিশনার জানিয়েছেন,’ চা তৈরি নিয়ে ধরমবীর ও সুন্দরীর মধ্যে ঝগড়া হয়েছিল। সেই সময় ধরমবীর ধরালো অস্ত্র বের করে সুন্দরীর  পেছন থেকে ঘাড়ে আঘাত করেন।  এরফলে সুন্দরী  তাৎক্ষণিক মৃত্যু হয়।‘

জানা গিয়েছে, সুন্দরী চা বানাতে সময় লাগবে বলায় অভিযুক্ত রাগান্বিত হয় এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। সেই সময় তাদের চার সন্তান অন্য ঘরে ঘুমিয়ে ছিল। সুন্দরীর মেয়েটির চিৎকার শুনে গ্রামবাসীরা তাদের বাড়িতে ছুটে যান। আর তখনই স্থানীয়রা  নির্যাতিতাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। তাঁরা এসেই সুন্দরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

ইতিমধ্যেই অভিযুক্ত ধরমবীরকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুধু তাই নয় অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। উল্লেখ্য, এই ঘটনা কি করে হল তা জানতে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। পাশাপাশি তাদের চার সন্তানের বয়ানও নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনা নিয়ে গাজিয়াবাদের পুলিশ তদন্ত শুরু করেছে।

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের