স্বামীর বিরুদ্ধে অপহরণ-গণধর্ষণের গল্প ফাঁদতে গিয়ে ফেঁসে গেলেন স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজিয়াবাদ: স্বামীকে ফাঁসাতে অপহরণ করে গণধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী। কিন্তু উল্টে নিজেই ফেঁসে গেলেন। বার বার বয়ান বদল এবং মিথ্যা অভিযোগ আনায় পুলিশ অভিযোগকারিণীকেই গ্রেফতার করেছে। আপাতত শ্রীঘরেই ঠাঁই হয়েছে গাজিয়াবাদের বাসিন্দা ওই মহিলার।

পুলিশ জানিয়েছে, গাজিয়াবাদের কবিনগরের বাসিন্দা বিকাশ ত্যাগীর সঙ্গে দীর্ঘদিন একত্রে বাস করতেন ধৃত মহিলা। পরে দুজনে প্রণয় সূত্রে আবদ্ধও হন। গত বছরের জুনে আচমকাই বিকাশের বিরুদ্ধে বিয়ের আগে ধর্ষণের অভিযোগ আনেন মহিলা। এমনকি ওই সময়ে তিনি সন্তানসম্ভবা ছিলেন এবং বিকাশ তার পেটে লাথি মারায় গর্ভে থাকা সন্তানের অকালমৃত্যু হয়েছে বলেও বিস্ফোরক দাবি করেন। অথচ আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেওয়ার সময়ে উল্টো কথা বলেন। বিচারকের সামনে অভিযোগকারিণী বলেন ‘বিকাশের সঙ্গে তাঁর শারীরিক মিলন দুজনের সহমতের ভিত্তিতেই হয়েছে এবং চিকি‍ৎসকের পরামর্শ মেনে না চলার কারণে গর্ভের সন্তান নষ্ট হয়েছে।

গত বছরের অগস্টে ফের বিকাশের বিরুদ্ধে থানায় নতুন অভিযোগ দাযের করেন অভিযোগকারিণী। তাতে তিনি বলেন, ‘আগের বয়ান বদলাতে চান। কেননা, বয়ান প্রত্যাহার করা না হলে তাঁকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে বিকাশ ত্যাগী, তাঁর ভগ্নিপতি এবং বন্ধুরা। ওই মাসের শেষের দিকে ফের পুলিশকে এক চিঠি দিয়ে বিকাশের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আর্জি জানান। এমনকি এ বিষয়ে এক ভিডিও বার্তাও প্রকাশ করেন।

চলতি বছরের জানুয়ারি ফের পুলিশের কাছে নতুন করে বিকাশের বিরুদ্ধে অভিযোগ জমা দেন মহিলা। এবার অভিযোগ করেন, মাদক মেশানো পানীয় খাইয়ে বিকাশ ও তার দুই বন্ধু তাকে বলপূর্বক ধর্ষণ করেছে। এমনকি শ্বশুরবাড়ির সদস্যরাও মারধর করেছে। ওই অভিযোগের ভিত্তিতে গত ১৭ ফেব্রুয়ারি বিকাশকে গ্রেফতার করা হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে মহিলাকে গণধর্ষণ এবং অপহরণ করে মারধরের অভিযোগ সর্বৈব অসত্য।

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের