এই মুহূর্তে

অপহরণ করে কিশোরীকে ৫ দিন ধরে গণধর্ষণ, বিজেপি শাসিত অরুণাচলে নারকীয় কাণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি শাসিত অরুণাচল প্রদেশে ঘটল নৃশংস ঘটনা। ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করে পাঁচ দিন ধরে চলল গণধর্ষণ। ইতিমধ্যেই এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন, বালি কাজি, তাপং বেরিং, রাজু লোমডাক, জেপু লিয়া এবং নানেশ নয়াম।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে  অভিযুক্তদের গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। গত ২২ জুলাই নির্যাতিতা কিশোরীকে বাড়ি থেকে জোর করে অপহরণ করে নিয়ে যায় এক অভিযুক্ত। এরপর তাঁর বাড়িতেই পাঁচ দিন ধরে চলে গণধর্ষণ । অভিযুক্তদের বয়স ৩০-এর কাছাকাছি। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা করা হয়েছে । এই গণধর্ষণের ঘটনায় শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, বর্তমানে আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। সরব হয়েছেন হাজার হাজার মানুষ। চিকিৎসকেরা ডেকেছে কর্মবিরতি। ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। এই আবহে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে উঠে আসছে একের পর এক নারী নির্যাতনের খবর। ছোট থেকে বড় সকল মহিলাকে পড়তে হচ্ছে ধর্ষণের কবলে। আর তাতে প্রশ্ন উঠছে দেশে নারীরা কেন সুরক্ষিত নয় ? কবে মিলবে সুরাহা সেটাই এখন মূল প্রশ্ন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেন্দ্রের চাপে ইস্তফা দিলেন ইন্ডিগো’র সিইও পিটার এলবার্স

সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতে লুট! ফ্যাশন ডিজাইনারের হানিট্র্যাপ কাণ্ডে চাঞ্চল্য

ভারতীয়রা চুলোয় যাক, বাংলাদেশকে বাঁচাতে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে মোদি সরকার

কৃষকের মেয়ের বিয়েতে হঠাৎ হাজির রাহুল গান্ধি, পাত পেড়ে খেলেন অনুষ্ঠান বাড়ির ভোজ

তিনবার বিষ দিয়েও মরেনি স্ত্রী! শেষে পরিকল্পিত খুনের ছক, গ্রেফতার স্বামী

একমাসে তিন বার ভিন্ন জনের কাছে বিক্রি, মহিলার সঙ্গে যা ঘটেছে শুনলে শিউরে উঠবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ