চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যোগী রাজ্যে নরকীয় ঘটনা, ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা ১৩ বছরের নাবালিকা

নিজস্ব প্রতিনিধিঃ ফের উত্তরপ্রদেশ। এবার  ধর্ষণের পর সন্তানসম্ভবা হয়ে পড়ল  ১৩ বছরের নাবালিকা । আর এই ঘটনার জন্য অভিযোগ উঠেছে স্কুলের পিয়নের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে । নাবালিকার পরিবারের তরফে অভিযোগ উঠেছে,  রাতে বাড়ির বাইরে শৌচালয়ে গেলে পঙ্কজ ও অমিত নামে দুই ব্যক্তি তাকে টেনে নিয়ে খালি জায়গায় চলে যেতেন। আর সেইসময় পঙ্কজ বাইরে দাঁড়িয়ে পাহারা দিত আর অমিত তখন নাবালিকাকে ধর্ষণ করত। শুধু তাই নয়  এরপরই মেয়েটিকে হুমকি দেওয়া হয়েছিল  যদি এই ঘটনা কথা কাউকে বলা হয় তাহলে তাকে মেরে ফেলা হবে।  কিন্তু মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে এই ধর্ষণের ঘটনার কথা জানতে পারে মা। এরপরেই স্থানীয় পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার মা।

কায়ামগঞ্জ কোতোয়ালি ইনচার্জ ইন্সপেক্টর রাম অবতার জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে এবং অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। মেয়েটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

মোরাদাবাদে দেওয়াল ধসে দম্পতির মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল ৮ শিশু

৫ বছরের ছেলের ওপর মা ও লিভ-ইন সঙ্গীর নৃশংস অত্যাচার, শুনলে শিউরে উঠবেন আপনিও!

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ