উত্তরপ্রদেশে হোস্টেলের খাবারে বিষক্রিয়া, অসুস্থ বহু ছাত্রী

ঠিক কি কারণে খাবারে বিষক্রিয়া হয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশের ছায়া এবার উত্তরপ্রদেশেও। দিনে কয়েক আগেই মধ্যপ্রদেশের একটি স্কুলের খাবারের ডালে মিলেছিল মরা টিকটিকি এবং ওই বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়েছিল স্কুলের অসংখ্য পড়ুয়া। এবার সেই একই ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বদাউন জেলায়। জানা যাচ্ছে, এই জেলার একটি আবাসিক স্কুলের খাবার খেয়ে শনিবার রাতে অসুস্থ হয়ে পড়ে অন্তত ২৮ জন ছাত্রী। তাদের অনেকের অবস্থা এতটাই আশঙ্কাজনক হয় যে তাদের হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়। 

স্থানীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের বদাউন জেলার ডেটাগঞ্জ তহসিল এলাকার ব্লক সামারার একটি আবাসিক বালিকা বিদ্যালয়ে এই বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, শনিবার রাতে এই স্কুলের হোস্টেলে রুটি এবং আলু-লাউ সবজি রান্না হয়েছিল। ওই আলু লাউয়ের তরকারি খাওয়ার সময়েই ছাত্রীরা অদ্ভুত একটি স্বাদ পান। তরকারি অন্যদিনের থে্যন তেঁতো বলেও মনে হয় অনেকের। এই ব্যাপারে ছাত্রীরা ওয়ার্ডেনের কাছে অভিযোগও করে। এর কিছুক্ষণ পরেই ছাত্রীরা বমি করতে শুরু করে। কেউ কেউ মাথা ঘুরে পরেও যায়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ২৮ জন যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন সকলেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে। হাসপাতাল থেকে ছাত্রীদের ছেড়েও দেওয়া হয়েছে বলে খবর।

অন্যদিকে রবিবারই ওই স্কুল পরিদর্শনে যান সরকারি আধিকারিকরা। ঠিক কি কারণে খাবারে বিষক্রিয়া হয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বাদাউনের চিফ ডেভেলপমেন্ট অফিসার ঋষি রাজ জানিয়েছেন, আশ্রম ব্যবস্থা দ্বারা পরিচালিত ওই আবাসিক বালিকা বিদ্যালয়ে ৩০০-এরও বেশি ছাত্রী পড়াশোনা করছে। প্রতিদিনের মতো ওদিনও খাবার তৈরির পরে সেটা খেয়ে পরীক্ষা করা হয়। তখনই দেখা যায় যে খাবারটি খেয়ে সকলের মাথা ঘুরছে। সঙ্গে সঙ্গে ওই খাবার পরিবেশন করতে মানা করা হয়। কিন্তু ততক্ষণে ওই ২৮ জন ছাত্রী খেয়ে ফেলেছে। তবে ঠিক কি কারণে খাবারে বিষক্রিয়া হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। 

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল