‘জেলে গিয়ে মজা নিন’ গুজরাত পুলিশের চার কর্মীকে খোঁচা শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিজেদের বীরত্ব জাহির করতে পাঁচ মুসলিম যুবককে রাস্তার পাশে থাকা খুঁটিতে বেঁধে নৃশংসভাবে পিটিয়েছিলেন মোদির রাজ্য গুজরাতের চার পুলিশ কর্মী। গুজরাত হাইকোর্ট ওই অমানবিক আচরণের জন্য নরপিশাচরূপী চার পুলিশ কর্মীকে ১৪ দিনের জেলের সাজা শুনিয়েছিল। ওই সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছিলেন বীরপুঙ্গব পুলিশ কর্মীরা। স্বস্তি তো মিললই না। উল্টে শীর্ষ আদালতের বিচারপতিরা অভিযুক্তদের খোঁচা দিয়ে বলেন, ‘এবার জেলে গিয়ে মজা উপভোগ করুন।’

২০২২ সালের অক্টোবরে গুজরাতের খেড়া জেলায় গরবা নাচের উপরে হামলার ঘটনায় মোট ১৩ জন মুসলিমকে আটক করে পুলিশ। তার মধ্যে পাঁচ জনকে প্রকাশ্য দিবালোকে রাস্তার পাশে থাকা খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাত পুলিশের ওই গুন্ডাগিরি নিমিষেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। গোটা দেশজুড়েই শোরগোল পড়ে যায়। মামলা গড়ায় গুজরাত হাইকোর্টে। গত বছরের ১৯ অক্টোবর গুজরাত হাইকোর্ট মুসলিম যুবকদের মারধরে অভিযুক্ত ইন্সপেক্টর এভি পারমার, এসআই ডিবি কুমাবাত, হেড কনস্টেবল ডিএল ধাবি ও আর আর ধাবিকে ১৪ দিনের জেলের সাজা শোনান।

ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বীরপুঙ্গব চার পুলিশ কর্মী। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ অভিযুক্তদের উদ্দেশে প্রশ্ন তোলেন, ‘খুঁটিতে বেঁধে আটক ব্যক্তিকে পেটানোর অধিকার কে দিয়েছে আপনাদের? হেফাজতে থাকাকালীন একজন আসামীর সঙ্গে কী ব্যবহার করা উচিত, সে সম্পর্কে কোনও ধারণা নেই? এবার জেলে যান। সেখানে গিয়ে হেফাজতে থাকার মজা নিন।’

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস