মহিলাদের ক্ষমতায়নেই জোর, গোয়ায় প্রতিশ্রুতি তৃণমূলের

পাখির চোখ গোয়া। আদা জল খেয়ে পশ্চিম ভারতের এই সমুদ্র সৈকত রাজ্যে ছ'মাস আগেই নেমেছে তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: পাখির চোখ গোয়া। আদা জল খেয়ে পশ্চিম ভারতের এই সমুদ্র সৈকত রাজ্যে ছ’মাস আগেই নেমেছে তৃণমূল কংগ্রেস। বহিরে বাড়লেও প্রথমবার চ্যালেঞ্জের মুখে ঘাসফুল শিবির। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় সাধারণ নির্বাচন। যাকে কেন্দ্র করে ময়দানে নেমে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। আর সেই নির্বাচনের কথা মাথায় রেখেই প্রতিশ্রুতি পত্র প্রকাশ করল গোয়া তৃণমূল কংগ্রেস। শনিবার পানাজিতে সাংসদ মহুয়া মৈত্র, লুইজিনহো ফ্যালেরিও-এর উপস্থিতিতে প্রকাশ পেয়েছে এই প্রতিশ্রুতি পত্র।

তৃণমূল প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছে গোয়ায় ক্ষমতায় এলেই মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণ দেবে। এই বিষয়ে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেতা জানিয়েছেন, ‘বিধানসভা ভোটে তৃণমূল ক্ষমতায় এলে স্থানীয় প্রশাসনে পঞ্চাশ শতাংশ মহিলা সংরক্ষণের ব্যবস্থা করা হবে। যা দেশের মধ্যে নজির সৃষ্টি করবে। গোয়া শান্তির পীঠস্থান ছিল। সেই গোয়া এখন অপরাধ ও পতিতাবৃত্তির রাজধানী হয়ে উঠেছে। বিজেপি সরকার আমাদের এমন পরিস্থিতিতে নিয়ে গিয়েছে যা গোয়া কখনও দেখেনি।’ তৃণমূল প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছে, মৎসজীবী থেকে শুরু করে রাজ্যের প্রতিটি নাগরিকের ঘরে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে। বিনামূল্যে, স্বাস্থ্যে ও বেকারদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর আশ্বাস দেওয়া হয়েছে মনোনয়ন পত্রে। মৎসজীবীদের নানান সুযোগ-সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। মোট দশ দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূলের মনোনয়ন পত্রে।

গোয়ায় পা রাখার কিছুদিনের মধ্যেই তৃণমূলের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয় ‘গৃহলক্ষ্মী’ কার্ড। মাসে ৫০০০ টাকা অর্থাৎ বছরে ৬০,০০০ টাকা গোয়ার মহিলাদের দেওয়া হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে গোয়াতেও তৃণমূলের টার্গেট মহিলা ভোটই। সঙ্গে রয়েছে যুব স্মার্ট কার্ড। একুশের নির্বাচনে তৃণমূলের জয়ে অনুঘটকের কাজ করেছিল ‘লক্ষ্মী ভাণ্ডার’ প্রতিশ্রুতির। যা বাংলায় মহিলা ভোট চুম্বকের মত টেনে এনেছিল তৃণমূলের দিকে। সেই ছকেই গোয়াতে মহিলা ভোটারদের টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া