গোয়ায় ‘দুই ফুলের যুগ,’ প্রকাশিত তৃণমূলের নতুন থিম সং

'Don Fulancho Kaal, Goenchi Navi Sakal', গোয়ায় বিধানসভা ভোটে বিশেষ থিম সঙ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘Don Fulancho Kaal, Goenchi Navi Sakal’, গোয়ায় বিধানসভা ভোটে বিশেষ থিম সং প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। একুশের বঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ছিল জাতীয় রাজনীতি। যার প্রথম ধাপ ত্রিপুরা হলেও দ্বিতীয় ধাপ গোয়া। পশ্চিম ভারতের এই সমুদ্র উপকূলবর্তী রাজ্যে ঢেলে সংগঠন সাজিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১৪ ফেব্রুয়ারি মাসে গোয়ায় বিধানসভা নির্বাচন আর সেই লক্ষ্যেই পুরোদস্তুর ময়দানে নেমে পড়েছে ঘাসফুল শিবির। জনসংযোগে জোর দিতে ও মানুষের কাছে দ্রুত পৌঁছানোর জন্য নতুন থিম সং প্রকাশ করল তৃণমূল। মঙ্গলবার তৃণমূলের তরফে প্রকাশ করা হয়েছে সেই গানটির। যাতে মূল দুই লাইনে বলা হয়েছে, ‘Don Fulancho Kaal, Goenchi Navi Sakal’, অর্থাৎ ‘দুই ফুলের যুগ, গোয়ায় নতুন সূর্যের উদয় হবে।’

গোয়াতে সরকার গড়তে সবরকম চেষ্টা করছে কংগ্রেস। ভোটে যাওয়ার আগেই একাধিক প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। যার মধ্যে উল্লেখযোগ্য, ‘গৃহলক্ষ্মী কার্ড’। যাতে তৃণমূলের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বিধানসভা ভোটে জিতে সে রাজ্য ক্ষমতায় এলে প্রতি পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাকে মাসে ৫,০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও বেকার যুবকদের চাকরি ও খনিজ সম্পদের চুরি রোধ করতে উদ্যোগী হবে তৃণমূল। সেরাজ্যে প্রচারে গিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, গোয়ার মানুষ অর্থাৎ গোয়ানিজরাই সে রাজ্যে চালাবে। সেই কারণেই সেখানকার প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও, চার্চিল আলেমাকে তৃণমূলে টেনে নিয়েছেন অভিষেক। এছাড়াও লিয়েন্ডার পেজ, অ্যালবিটো’, নাফিসা আলি’র মত তারকা খেলোয়াড়দের তৃণমূলে নিয়ে গোয়া বিধানসভায় দখল নিতে মরিয়া ঘাসফুল শিবির।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, ‘হয় তৃণমূল গোয়ায় সরকার গড়বে নয় প্রধান বিরোধী দল হবে।’ আর সেই লক্ষ্যে ঝাঁপানোর সঙ্গে এই থিম সঙকে হাতিয়ার করবে তৃণমূল। গোয়ানিজ ভাষাতে ও সেখানকার শিল্পীদের সুরেই এই গান বানিয়েছে তৃণমূল নেতৃত্ব। গোয়া নিয়ে বেশ সিরিয়াস ঘাসফুল শিবির। সংগঠনের কাজে সাংসদ মহুয়া মৈত্র ছাড়াও বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীকে। গোয়ায় সংগঠনে চাঙ্গা করতে মহারাষ্ট্রের আঞ্চলিক দল গোমন্তক পার্টির সঙ্গে জোট বেঁধেছে তৃণমূল। আর ভোটের আগে গোয়ানিজ ভাষায় সেখানকার মানুষের মন ছুঁতেই এই গান প্রকাশ্যে আনল ঘাসফুল শিবির। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই গান আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করার কথা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু করোনার জন্য গোয়া সফরে যান নি ডায়মণ্ড হারবারের সাংসদ। তাই সোশ্যাল মিডিয়া মারফত প্রকাশ পেয়েছে সেই গান।

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?