গোয়াতে তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

মেরেকেটে হাতে আর পাঁচমাস রয়েছে। ২০২২ ফেব্রুয়ারি কিংবা মার্চে গোয়ার বিধানসভা নির্বাচন

Share:

নিজস্ব প্রতিনিধি: মেরেকেটে হাতে আর পাঁচমাস রয়েছে। ২০২২ ফেব্রুয়ারি কিংবা মার্চে গোয়ার বিধানসভা নির্বাচন। তাই আর দেরী না করে পশ্চিম ভারতের এই দ্বীপরাজ্যে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। একগুচ্ছ ভিন্ন জগতের পরিচিত মুখকে দলে যোগদান করিয়েছে ঘাসফুল শিবির। গুরুদায়িত্বে রয়েছেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে। দীর্ঘদিন কানাঘুষো শোনা গেলেও এবার প্রকাশ্যে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে মুখ খুললেন গোয়ার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই।

সোমবার তিনি সংবাদমাধ্যমে তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে জানিয়েছেন, ‘রাজ্যের আমজনতার মনভাব বুঝেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূলের সঙ্গে সমঝোতার বিষয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোর সংস্থা আইপ্যাকের সঙ্গে আলোচনা আপাতত স্থিতাবস্থায় রয়েছে। এ বারের ভোটে কংগ্রেসের সঙ্গে সমঝোতার বিষয়টি আমাদের ভাবনায় নেই। গোয়া, গোয়ার মানুষ এবং গোয়ার সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়ার নীতিতে অবিচল থেকেই আমরা পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ স্থির করব।’

আগামী ২৮ তারিখ গোয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই একাধিক চমক অপেক্ষা করবে গোয়াতে বলাই যায়। ইতিমধ্যেই গোয়া হাজির হয়েছেন দলের দুই নেতা বাবুল ও সৌগত রায়। অপরদিকে গোয়াতে, গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে ২০১৭ সালের বিধানসভা ভোটের আগে আসন সমঝোতার বিষয়ে কংগ্রেসের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছিল। কিন্তু তা এগোয়নি।। এককভাবে লড়াই করেই তিন কেন্দ্রে জেতে গোয়া ফরওয়ার্ড পার্টি। ২০১৭ সালের বিধানসভা ভোটের পরে গোয়ায় জোট সরকার তৈরি করেছিল বিজেপি। সেই জোট সরকারে যোগ দিয়েছিল জিএফপি। ২০১৯ সালের জুলাই পর্যন্ত গোয়ার সেই সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন বিজয়। কিন্তু এর পর বিজেপি’র সঙ্গে সমঝোতা ভেঙে যায়। তাই গোয়াতে বিজেপি ও কংগ্রেস ছাড়া তৃতীয় শক্তি তৃণমূলের সঙ্গে জোটে যেতে যাওয়ার কথা ভাবছে বিজয়ের দল।

দিনে কতগুলো সিগারেটে টান দিতেন নানা পাটেকর? শুনলে পিলে চমকে যাবে

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

‘ডাবিংয়ের জন্যে আগামিকাল মুম্বই আসব’, মৃত্যুর ২ দিন আগেও প্রযোজকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নানা

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ