প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করতে চান মুখ্যমন্ত্রী, কাজকর্মে বদল আনাই লক্ষ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: কাল নয়, আজই করতে হবে—মুখ্যমন্ত্রী পদে বসেই অফিসারদের এমনই বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার শুধু বার্তাতেই থেমে থাকতে চান না তিনি। সেটা যাতে বাস্তবায়িত হয় তার জন্য গঠন হতে চলেছে প্রশাসনিক সংস্কার কমিশন। কদিন আগেই নবান্নে মুখ্যসচিব মনোজ আগরওয়াল সব দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রধান সচিব এবং অতিরিক্ত মুখ্যসচিবদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন। সেখানেই এই বিষয়টি তুলে ধরা হয়। সরকারি সূত্রে খবর, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করার বিষয়টি রাজ্য সরকার করতে চায় সেটাও জানিয়ে দেওয়া হয় অফিসারদের। সরকারি দফতরগুলির কাজকর্ম সংক্রান্ত নিয়মকানুন আরও ভালভাবে প্রয়োগ করতেই এই উদ্যোগ বলে অফিসারদের জানানো হয়েছে।

সরকারি কাজকর্মে স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ নিতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তা করতে গেলে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন অত্যন্ত জরুরি। প্রশাসনিক কাজের ক্ষেত্রে দুর্নীতি এবং অনিয়ম বরদাস্ত করা হবে না। সেটা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরই সক্রিয় হয়ে ওঠেন মুখ্যসচিব। নিয়োগ সংক্রান্ত অনিয়মের মামলায় অফিসারদের বিরুদ্ধে সিবিআইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্র–রাজ্য একসঙ্গে কাজ করতে চাইছে। একাধিক সরকারি প্রকল্পের জন্য অর্থের জোগান নিশ্চিত করা রাজ্য সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রশাসনিক সংস্কার কমিশন গঠন হলে এসব সহজেই করা সম্ভব।

প্রশাসনিক কাজকর্মের ধরন ঢেলে সাজানোর প্রয়োজন আছে বলেই প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করতে চাইছে নয়া বিজেপি সরকার। প্রশাসনিক সংস্কার কমিশন গঠন হলে সরকারি কর্মী–অফিসারদের সার্ভিস রুলে কিছু বদল হতে পারে। রাজ্যে সার্ভিস রুলের বড় ধরনের বদল বহু বছর হয়নি। রাজ্যের প্রশাসনিক কাজকর্ম চালাতে নানা বিষয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়। কিন্তু তাতে সবসময় সব কাজ সঠিকভাবে হয় না। তাই প্রশাসনিক কাজকর্ম ঢেলে সাজানো জরুরি বলে মনে করা হচ্ছে।

তাছাড়া সব দফতরকে নির্দেশ, প্রত্যেক দফতরের কর্মী সংক্রান্ত প্রয়োজনের বিষয়টি কর্মিবর্গ সংস্কার বিভাগকে জানাতে হবে। অতীতে একাধিক দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ম মেনে হয়েছে কিনা সেটা জানাতে বলা হয়েছে। পাশপাশি প্রত্যেক দফতরের সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে, ‘সংকল্প পত্রে’ উল্লেখিত বিষয়গুলি কার্যকর করার উপর দফতরগুলিকে অবিলম্বে বিশেষ নজর দিতে হবে। সাতদিনের মধ্যেই এই বিষয়ে রোড ম্যাপ করতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং