গোয়ায় চমক! তৃণমূলে নাম লেখাচ্ছেন নাফিসা ও লাকি আলি?

একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী তথা প্রাক্তন মডেল ও কংগ্রেস নেত্রী নাফিসা আলি

Share:

নিজস্ব প্রতিনিধি: একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী তথা প্রাক্তন মডেল ও কংগ্রেস নেত্রী নাফিসা আলি। গোয়ার বাসিন্দা হলেও কলকাতা যোগ থাকায় কংগ্রেসের তরফে ২০০৪ সালে দক্ষিণ কলকাতায় প্রার্থী হন নাফিসা। কিন্তু আনকোরা মুখ হওয়ায় হেরে যান। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে অগাধ শ্রদ্ধা। সেই কথা আজও জানিয়েছেন তৃণমূলের তরফে গোয়ায় দায়িত্বপ্রাপ্ত রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনকে। গোয়ায় আগামী বছরের নির্বাচনে লড়ছে তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূলে এসেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা। তবে কী এবার সেই পথেই অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রী নাফিসা? যদিও ডেরেক ফেসবুকে পোস্ট করেছেন এটা ‘সৌজন্য সাক্ষাৎ’। নাফিসার আরও একটি বড় পরিচয় রয়েছে, তিনি জনপ্রিয় গায়ক লাকি আলির খুব বন্ধু।

দুই তারকার সঙ্গেই গোয়ায় দেখা করেন ডেরেক। আর গোয়াতে তৃণমূল ভালো ফল করুক চাইছেন নাফিসা। তিনি জানিয়েছেন, ‘আমি খুশি যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস গোয়া নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। গোয়ার উন্নয়নে বিশেষ নজর দেওয়া দরকার। এখানকার মানুষের এটা অধিকার।’ কলকাতাতেই জন্ম ও বেড়ে ওঠা নাফিসার। লা মার্টিনিয়ার স্কুল থেকে পড়াশুনো করেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যাত্রা তাঁর। অনেক বছর কলকাতায় না থাকলেও, নিয়মিত খোঁজখবর রাখেন বাংলা ও তার রাজনীতির। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুবই শ্রদ্ধা করেন নাফিসা।

নাফিসা ও লাকি আলি সহমত পোষণ করেছেন পশ্চিম্ববঙ্গে তৃণমূলের উন্নয়ন নিয়ে। এইভাবেই গোয়াতে ও গোটা দেশে মোদি-শাহের অপশাসন ঘটিয়ে ভাল প্রশাসন উপহার দিতে পারবে। এমনটাই মনে করেন দু’জনেই। তবে তৃণমূলে যোগ নিয়ে কিছু না বললেও জল্পনা বজায় রয়েছে। যদিও ডেরেক জানিয়েছেন, ‘গোয়ায় বিভিন্ন সাংস্কৃতিক মানুষদের সঙ্গে যোগাযোগ রাখছে তৃণমূল। এখন দেখা যাক কারা আসে। তবে চমক রয়েছে।’

মনসা পুজোয় সংসারে তুমুল অশান্তি, রাস্তায় সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের