লক্ষ্য গোয়ার বিধানসভা, বড়দিন পালনের জন্য সফর অভিষেকের

তাই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেরিওকে নিয়ে গোয়ায় বড়দিন পালন করে বিশেষ বার্তা দিতে চাইছেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: পাখির চোখ গোয়া। পশ্চিম ভারতের এই সমুদ্র সৈকত রাজ্যে শাসকের ভূমিকায় নিজেদের দেখতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই সেরাজ্যে ঢেলে সংগঠন সাজাচ্ছে তৃণমূল। বিগত তিনমাসের মধ্যে গোয়াতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে তৃণমূল। আগামী বছরেই নির্বাচন গোয়াতে। তাই কোনও ফাঁক রাখতে চাইছে না তৃণমূল। কিছুদিন আগেই গোয়া সফর সেরে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার বুধবার গোয়াতে উড়ে গেলেন দলের সংগঠন দেখতে। শুধুই সংগঠন দেখা নয়, সামনেই বড়দিন, সেই কথা মাথাতে রেখেই গোয়া যাত্রা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের। কিছুদিন আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ক্রিসমাস পালনে গোয়ার ভূমিকা রয়েছে। পার্ক স্ট্রিট থেকে সেই বিষয়ে নেত্রী বলেন, ‘ভ্যাটিকান থেকে গোয়া হয়ে কলকাতা। সবজায়গায় পালন হবে ক্রিসমাস।’ তাই বুধবার গোয়াতে বড়দিন উৎসব পালন করতেই উড়ে গেলেন সাংসদ অভিষেক।

গোয়াতে ইতিমধ্যেই হেভিওয়েট নেতাদের দলে টেনে বিধানসভা দখলের লক্ষ্যে ঝাঁপিয়েছে তৃণমূল। আর তাই সে রাজ্যে আমজনতার সঙ্গে মিশে যেতে এই বড়দিন উৎসব পালন করতে উদ্যোগী তৃণমূল। তৃণমূল নেত্রী বারবার বলেই থাকেন, মানুষের সঙ্গে মিশে থাকতে। বঙ্গে সেইভাবেই দলের কাজ চালিয়েছেন মমতা। এবার গোয়াতেও সেই নীতিতেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। যার গুরুদায়িত্ব পড়েছে অভিষেকের কাঁধে। আপাতত গোয়াতে লুইজিনহো ফালেরিও, লিয়েন্ডার পেজ, আলেমাও চার্চিল, এসেছেন তৃণমূলে। সংগঠন দেখভালের দায়িত্বে রয়েছেন মহুয়া মৈত্র। সকলকে সঙ্গে নিয়েই গোয়ায় বড়দিন উৎসব পালন করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত মঙ্গলবারই প্রাক্তন কংগ্রেস বিধায়ক অ্যালেইক্সো রেজিনাল্ডো লরেঙ্কো তৃণমূলে যোগ দিয়েছেন। গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তরফ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাতে শীর্ষে নাম ছিল অ্যালেইক্সোর। আগামী নির্বাচনে তার গোয়ার কুর্টোরিম থেকে ভোটে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু আচমকাই কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে ভিড়ে যাওয়ায় গোয়া কংগ্রেসের চাপ বেড়েছে বলাই যায়। অভিষেকের গোয়ায় বড়দিন পালনের পিছনে বিশেষ কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম খৃষ্টান ভোটব্যাঙ্ক। যার অন্যতম মুখ লুইজিনহো ফালেরিও রয়েছেন তৃণমূলে। তাই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেরিওকে নিয়ে গোয়ায় বড়দিন পালন করে বিশেষ বার্তা দিতে চাইছেন অভিষেক।

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?