কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে মৃত্যু হুমকি, দিল্লি থেকে গ্রেফতার গোল্ডি ব্রার গ্যাংয়ের ২ শ্যুটার

জানা গিয়েছে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে জৈতপুর-কালিন্দি কুঞ্জ রোডে বন্দুকযুদ্ধের পর তাদের গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনের পর দিন কুখ্যাত গ্যাংস্টারদের কাছ থেকে মৃত্যু হুমকি পাচ্ছেন বলিউড তারকারা। কৃষ্ণসার হত্যার দায়ে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে একাধিকবার মৃত্যু হুমকি পেয়েছেন সলমান খান। দিন কয়েক আগে অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে কয়েক রাউন্ড গুলি চালায় গ্যাংস্টার রোহিত গোদারা-গোল্ডি ব্রারের গ্যাংয়ের সদস্যরা। এর আগে কমেডিয়ান কপিল শর্মার কানাডার ক্যাফেতে কয়েক রাউন্ড গুলি চালিয়ে অভিনেতাকে হুমকি দেন খালিস্তানি জঙ্গিরা। এর আগে কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকীকেও হত্যার হুমকি দিয়েছিল গোদারা-গোল্ডি ব্রার-বীরেন্দ্র চরণ গ্যাংয়ের সদস্যরা।

এবার পুলিশের কবলে রোহিত গোদারা-গোল্ডি ব্রার-বীরেন্দ্র চরণ গ্যাংয়ের দুই সদস্য। যাঁরা কৌতুক অভিনেতাকে মৃত্যু হুমকি দিয়েছিল। জানা গিয়েছে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে জৈতপুর-কালিন্দি কুঞ্জ রোডে বন্দুকযুদ্ধের পর তাদের গ্রেফতার করা হয়েছে। রাহুল এবং সাহিল নামে পরিচিত, তারা দুজনই হরিয়ানার পানিপত এবং ভিওয়ানির বাসিন্দা বলে জানা গিয়েছে। উভয় ব্যক্তিই ফারুকীকে হত্যার জন্য বিদেশী গ্যাংস্টার রোহিত গোদারার কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাঁরা গোল্ডি ব্রার এবং বীরেন্দ্র চরণের সঙ্গেও কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, গ্যাং সদস্যদের গতিবিধি ট্র্যাক করার জন্য তারা মুম্বই এবং বেঙ্গালুরুতে গোয়েন্দা অভিযান চালায়। এরপর আজ সকালে দিল্লির জৈতপুর-কালিন্দি কুঞ্জ রোডে বন্দুকযুদ্ধের পর, দিল্লি পুলিশের একটি বিশেষ সেল দল রোহিত গোদারা-গোল্ডি ব্রার-বীরেন্দ্র চরণ গ্যাংয়ের দুই বন্দুকবাজকে গ্রেফতার করেছে। খবর অনুসারে, পুলিশের গুলিতে আহত অপরাধী রাহুল ২০২৪ সালের ডিসেম্বরে যমুনানগরে একটি ট্রিপল খুনের মামলার সঙ্গে জড়িত ছিলেন এবং পরিচয়ের অভাবে পলাতক ছিলেন। আহত দুই অপরাধীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের কাছ থেকে অস্ত্র এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং আরও তদন্ত চলছে। মুনাওয়ার ফারুকী রিয়েলিটি শো বিগ বস জিতেছিলেন। ইনস্টাগ্রামে তার ১৪.২ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের