অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে গুগল ও মেটা, নোটিশ পাঠাল ইডি

অনলাইন বেটিং অ্যাপ সম্পর্কিত মামলার তদন্তের জন্য গুগল এবং মেটাকে নোটিশ পাঠাল ইডি। ইডির অভিযোগ, এই দুটি সংস্থাই বেটিং অ্যাপ প্রচার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে ৮ থেকে ৮০ সবার রাজ সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি তরুণ থেকে প্রবীণ, সকলের রোজগারের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। আর একে কেন্দ্র করে গড়ে উঠছে অপরাধী জগত। সোশ্যাল মিডিয়া যেমন লক্ষীলাভের অন্যতম মাধ্যম তেমনই জালিয়াতিরও অন্যতম দিক। প্রতারণার খপ্পরে পড়ে কোটি কোটি টাকা যেমন খোয়াচ্ছেন অনেকে, তেমনি অপরাধমূলক ঘটনাও ঘটছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইন বেটিং অ্যাপগুলিরও ক্রমশ প্রচার বাড়ছে। নতুন নতুন বিজ্ঞাপন এবং ওয়েবসাইট গুলিকে বিশেষ স্থান দেওয়া হচ্ছে Google ও মেটার মতো টেক জায়ান্টগুলিতে। আর তাতেই তরুণ প্রজন্ম অন্ধকারে ডুবছে।

কেননা এহেন টেক জায়ান্টগুলিতে বেশি বাস তরুণ প্রজন্মের। আর সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে সেগুলি প্রতিনিয়ত নজরে আসছে তরুণ প্রজন্মের। আর তাতেই তরুণ প্রজন্ম বেটিং অ্যাপগুলির উপর মনোযোগ দিচ্ছে। বাজিতে নেশাকাতুর হয়ে খোয়াচ্ছে প্রচুর প্রচুর টাকা। সবথেকে বড় ব্যাপার এইসব বেটিং অ্যাপগুলির বিজ্ঞাপনের মুখ্য মুখ হচ্ছেন তারকারা। তাঁরাও টাকার লোভে এর বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিপাকে পড়ছে। তাই এবার Google ও মেটা কে নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনলাইন বেটিং অ্যাপ সম্পর্কিত মামলার তদন্তের জন্য গুগল এবং মেটাকে নোটিশ পাঠাল ইডি। ইডির অভিযোগ, এই দুটি সংস্থাই বেটিং অ্যাপ প্রচার করেছে।

মুলত তাদের ডিজিটাল প্ল্যাটফর্মেই অনলাইন বেটিং অ্যাপগুলির বিজ্ঞাপন এবং ওয়েবসাইটগুলি প্রাধান্য পাচ্ছে। এই প্ল্যাটফর্ম গুলির বিরুদ্ধে অনলাইন বেটিং বিজ্ঞাপন, ওয়েবসাইট গুলিকে বিশিষ্ট স্থান দেওয়ার অভিযোগ রয়েছে। সেই কারণেই আগামী ২১ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য উভয় সংস্থার প্রতিনিধিদের তলব করেছে ইডি। এই পুরো মামলায়, প্রথমবারের মতো ভারতে পরিচালিত কোনও বড় প্রযুক্তি সংস্থাকে এই বিষয়ে সরাসরি জবাবদিহি করবে ইডি। ইডির এই পদক্ষেপ অনলাইন বেটিং অ্যাপের বিরুদ্ধে একটি ব্যাপক অভিযানের অংশ, যেখানে অনেক বড় বড় ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকা তদন্ত করা হচ্ছে। ইডির এই পদক্ষেপ থেকে বোঝা যায় যে, তদন্ত আরও বৃহত্তর পরিসরে পরিণত হয়েছে। ইতিমধ্যেই অনেক চলচ্চিত্র তারকা, সোশ্যাল মিডিয়া প্রভাবশালী অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জন্য তদন্তের আওতায় এসেছেন। এবং আইনী ঝামেলায় জড়িয়েছেন।

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর