মহিলা কর্মীদের যৌন হেনস্তার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত CRPF-এর ডিআইজি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শৃঙ্খলাপরায়ণ বাহিনী হিসাবে সুনাম রয়েছে আধা সেনা হিসাবে পরিচিত সিআরপিএফের। অথচ সেই শৃঙ্খলাপরায়ণ বাহিনীরই এক শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে মহিলা সহকর্মীদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তদন্তের শেষে ডিআইজি পদমর্যাদার ওই আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, যৌন অসদাচারণের দায়ে বরখাস্ত হওয়া ডিআইজি’র নাম খাজান সিং।

সাঁতারু হিসাবে বেশ সুখ্যাতি ছিল খাজান সিংয়ের। ১৯৮৬ সালে সিওল অলিম্পিকে সাঁতারে ২০০ মিটার বাটারফ্লাই বিভাগে রৌপ্য পদক জিতেছিলেন তিনি। ১৯৫১ সালের পরে প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে পদক জয়ের কৃতিত্ব ছিল তাঁর ঝুলিতে। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সে (সিআরপিএফ) মুখ্য ক্রীড়া আধিকারিক হিসাবে চাকরি পেয়েছিলেন তিনি। নাভি মুম্বইয়ে সিআরপিএফের পশ্চিমাঞ্চলের ডিআইজি হিসাবে কর্মরত থাকাকালীন মহিলা কর্মীদের সঙ্গে যৌন অসদাচারণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দুই মহিলা কর্মী খাজানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন।

ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেন সিআরপিএফের ডিজি। ওই তদন্ত কমিটি খাজান সিংয়ের বিরুদ্ধে অভিযোগের সত্যতা খুঁজে পায়। তার ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। তদন্ত কমিটির ওই সুপারিশ সরাসরি ইউপিএসসি ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়ে দেয় সিআরপিএফ কর্তৃপক্ষ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন খাজান সিং। দুই মহিলা সহকর্মীর তোলা অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাহিনীর শৃঙ্খলা ভাঙার পাশাপাশি ভাবমূর্তি নষ্টের দায়ে গতকাল শুক্রবার তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ