মুম্বইয়ের পুর ভোটে শিন্ডে সেনার হয়ে প্রচারে গোবিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি : আর কয়েকদিন পরেই মুম্বইয়ের পুরভোট। সেখানে চলছে জোরদার প্রচার। এবার সেই প্রচারে শিন্ডে সেনার হয়ে পা মেলাতে দেখা গেল অভিনেতা গোবিন্দাকে (Actor Govinda)। যাঁর অ্যাকশন, ডান্স মুভ, কমেডিতে ফেটে পড়ে সিনেমা হল, সেই গোবিন্দাই এবার প্রচারে।

নব্বইয়ের দশকে বলিউডে হিট তারকাদের মধ্যে অন্যতম গোবিন্দা (Actor Govinda)। সেই গোবিন্দাই পা রেখেছেন রাজনীতিতেও। এবার তাঁকে প্রচারে দেখা গেল।মুম্বইয়ের পুর ভোটে যখন প্রচার শেষলগ্নে, তখন বলিউডের অভিনেতার প্রবেশ আলাদা মাত্রা পেয়েছে। একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার হয়ে প্রচার করলেন তিনি। মুম্বইয়ের কামাথিপুরায় শিন্ডে গোষ্ঠির একটি রোড শো বেরিয়েছিল। সেখানে খোলা জিপে করে গোবিন্দাকে দেখতে পাওয়া গিয়েছে। তাঁকে স্বাগত জানিয়েছেন বহু মানুষ। তারকাকে এক ঝলক দেখার জন্য রাস্তার দুধারে বহু মানুষ দাঁড়িয়েছিলেন। রোড শোতে হাজির ছিলেন প্রবীন নেত্রী সাইনা এনসি। ভোটারদের সঙ্গে জনসংযোগ বাড়াতেই গোবিন্দাকে প্রচারে নামিয়েছে শিন্ডে গোষ্ঠী। প্রচারের সময় মহাযুতি জোটের পক্ষে জোরদার সওয়াল করেছেন অভিনেতা। মহাযুতির হাত শক্ত করার কথাই এদিন তিনি বলেছেন।

গোবিন্দার মতে, মহারাষ্ট্রে মহাযুতি সরকার ক্ষমতায় আসলে মুম্বইয়ের লাভ হবে। মুম্বইয়ের উন্নয়নের জন্য এই জোটকে আনতে হবে। নাগরিক উন্নতিতেও এউ জোটের দরকার। বলিউডের প্রবীণ নেতা ভেন্ডি বাজার এবং কামাথিপুরায় প্রচার করেছেন। প্রচার করে তিনি আশা করছেন মহাযুতি জোট থেকেই মেয়র নির্বাচিত হবেন।  তিনি বিশেষভাবে ভোটারদের কাছে শিবসেনা প্রার্থী আশা মামিদিকে (Asha Mamidi)  সমর্থন করার জন্য আবেদন করেছেন।

ভাড়া নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় চালকের সঙ্গে হাতাহাতি দুই তরুণীর

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

নাবালিকা স্ত্রী বাচ্চা প্রসব করতেই গ্রেফতার স্বামী, চাঞ্চল্য বাগদায়

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ