মূল বেতনের সঙ্গে যোগ হবে না DA, অষ্টম পে কমিশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (DA) দিচ্ছে না এ নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। পদ্মশিবিরের বক্তব্য রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে মমতার সরকার। DA প্রদান করা হবে না হবে না তা নিয়ে মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। সব কিছুর পরে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কি মহার্ঘ্যভাতা পাচ্ছেন? অষ্টম পে কমিশন গঠন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকার সোমবার সংসদে জানিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতনের সঙ্গে DA বা মহার্ঘ্য ভাতার কোনও অংশ দেওয়ার পরিকল্পনা বর্তমানে তাঁদের নেই। সম্প্রতি সরকার অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের জন্য শর্তাবলী জারি করেছিল। তার পরপরই হল এই ঘোষণা। ফলে মন ভেঙেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতেই ১ ডিসেম্বর সোমবার লোকসভায় DA সম্পর্কিত প্রশ্নের লিখিত জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, “বর্তমানে সরকারের কাছে মহার্ঘ্য ভাতাকে মূল বেতনের সঙ্গে যোগ করার কোনও প্রস্তাব বিবেচনাধীন নেই। নিয়মিত জীবনযাত্রায় ব্যয়ের ক্ষেত্রে সামঞ্জস্য আনার জন্য এবং মুদ্রাস্ফীতির কারণে মূল বেতন বা পেনশন রক্ষার খাতিরে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের লেবার ব্যুরো থেকে প্রকাশিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডিয়ানডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (AlCPl-lW) এর ভিত্তিতে প্রতি ৬ মাস অন্তর DA ও DR-এর হার বিভিন্ন পর্যায়ে সংশোধধন করা হয়।”

তবে আশা করা হচ্ছে কেন্দ্র  দ্রুত ৫০ শতাংশ DA মূল বেতনের সঙ্গে যোগ করবে। গত ২৯ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম পে কমিশনের শর্তাবলী অনুমোদন করেছে। এর ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন সংশোধিত হবে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই কমিশনের চেয়ারপার্সন হিসেবে নেতৃত্ব দেবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার ব্রিফিংয়ে বলেছিলেন যে অষ্টম পে কমিশনের প্যানেল ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা দেবে। তা যদি হয় তাহলে সংশোধিত বেতন সম্ভবত নতুন বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

নৌসেনা-বায়ুসেনায় বড় রদবদল, নতুন দায়িত্বে কারা?

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা

মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে