সয়াবিন ও সূর্যমুখী তেলের ওপরে ৫ শতাংশ আমদানি শুল্ক কমাল কেন্দ্র

তবে কেন্দ্রের সিদ্ধান্তে তেল আমদানিকারকরা খুব একটা উ‍ৎসাহিত নন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিদেশ থেকে আমদানিকৃত পরিশোধিত সয়াবিন ও সূর্যমুখী তেলের ওপরে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক। বৃহস্পতিবার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অভ্যন্তরীণ জোগান স্বাভাবিক রাখতে দুই তেলের ওপরে আমদানি শুল্ক পাঁচ শতাংশ কমানো হয়েছে। যার ফলে সাড়ে ১৭ শতাংশের জায়গায় সাড়ে বারো শতাংশ শুল্ক দিতে হবে।  এদিন থেকেই ওই নয়া নির্দেশ কার্যকর হবে। এদিন পাঁচ শতাংশ আমদানি শুল্ক কমানোর ফলে পরিশোধিত ভোজ্য তেলের ওপরে করের পরিমাণ দাঁড়াবে ১৩ দশমিক ৭ শতাংস। তার মধ্যে সামাজিক কল্যাণমূলক সেসেও অন্তর্ভুক্ত রয়েছে।  

যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এমন সিদ্ধান্তে আমদানিকারকদের খুব একটা লাভ হবে না বলেই মনে করছেন ভোজ্য তেল উ‍ৎপাদকদের সংস্থা সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (SEA) এর নির্বাহী পরিচালক বি ভি মেহতা। তাঁর কথায়, ‘বিদেশ থেকে মূলত অপরিশোধিত সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানি করা হয়। কিন্তু অর্থ মন্ত্রক পরিশোধিত তেলের ওপরে আমদানি শুল্ক কমিয়েছে। এতে আমদানিকারকদের উ‍ৎসাহিত হওয়ার মতো কিছু নেই।‘চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে সয়াবিন, সূর্যমুখী-সহ ভোজ্য তেলের দাম কমায় দেশের তেল উ‍ৎপাদক সংস্থাগুলিকে ভোজ্য তেলের দাম লিটার প্রতি ৮ থেকে ১২ টাকা কমানোর নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া। ওই নির্দেশের পরেও তেল উ‍ৎপাদক সংস্থাগুলি দাম কমানোর পথে হাঁটেনি। ফলে যথেষ্টই ক্ষুব্ধ খাদ্য মন্ত্রকের আধিকারিকরা।

 

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের