‘এক দেশ এক ভোট’ নিয়ে কোবিন্দের নেতৃত্বে বিশেষ কমিটি কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছর লোকসভা ভোটের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট সেরে ফেলতে বদ্ধ পরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের বিশেষ অধিবেশনে ওই সংক্রান্ত বিল পেশের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবারই এ বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। কমিটিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের পাশাপাশি আইনজ্ঞদের রাখা হবে। কারা-কারা থাকতে পারেন, তা নিয়ে রাজধানীর অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে।

২০১৪ সালে প্রথম বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই নরেন্দ্র মোদি ‘এক দেশ এক ভোট’ তত্ত্ব সামনে এনেছিলেন। লোকসভা ভোটের সঙ্গেই সব রাজ্যের বিধানসভা ভোট সেরে ফেলার পিছনে প্রধানমন্ত্রীর যুক্তি হল, এতে নির্বাচনের খরচ কমবে। একটি ভোটার তালিকাতেই দু’টি নির্বাচন হওয়ায় সরকারি কর্মীদের তালিকা তৈরির কাজের চাপ কমবে। ভোটের আদর্শ আচরণ বিধির জন্য বার বার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না। মোদির ওই সিদ্ধান্তকে খুল্লামখুল্লা সমর্থন জানিয়েছিল নীতি আয়োগ, আইন কমিশন, নির্বাচন কমিশনে বসা ‘আজ্ঞাবহ ভৃত্য’রা। গত জুলাই মাসে লোকসভার বাদল অধিবেশনে রাজ্যসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল জানিয়েছিলেন, ইতিমধ্যেই ‘এক দেশ এক ভোট’  নীতি কার্যকরের দিকগুলি খতিয়ে দেখার জন্য আইন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার আচমকাই সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি জানান, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের দুই কক্ষের বিশেষ অধিবেশন বসছে। সাধারণত বাদল অধিবেশন শেষ হওয়ার পরে নভেম্বরের শেষ দিকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়। এবার সেই রীতি ভাঙছে মোদি সরকার। কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে তা নিয়ে চর্চা শুরু হয়। খানিকক্ষণের মধ্যেই জানা যায়, সংসদের বিশেষ অধিবেশনে ‘এক দেশ এক ভোট’ নীতি সংক্রান্ত বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই সঙ্গে সংসদে মহিলাদের সংরক্ষণ ছাড়াও অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলও পেশ হতে পারে। গভীর রাতেই সরকারের শীর্ষ মহল সূত্রে জানা যায়, ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত বিল পেশের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে মাথায় রেখে এক কমিটি গঠন করা হচ্ছে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১