কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের ল্যাপটপ-মোবাইল উপহার মোদি সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই খয়রাতি রাজনীতিকে আঁকড়ে ধরছে মোদি সরকার। দেশজুড়ে ছড়িয়ে থাকা সরকারি আধিকারিকদের এবার ল্যাপটপ, মোবাইল ফোন –সহ ইলেক্টরনিকস গ্যাজেট কেনার জন্য অর্থ দেওয়া হচ্ছে। প্রত্যেক সরকারি আধিকারিকের মোবা-ইল-ল্যাপটপ কেনার জন্য এক লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করা হচ্ছে। সরকারি কাজের সুবিধার জন্য ওই ল্যাপটপ-মোবাইল দেওয়া হলেও চার বছর বাদে ওই সরকারি অর্থে কেনা ইলেকট্রনিকস গ্যাজেটের মালিকানা পেয়ে যাবেন সংশ্লিষ্ট আধিকারিক।

অর্থ মন্ত্রকের খরচ শাখার (এক্সপেন্ডিচার) পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, সরকারি আধিকারিকরা সরকারি কাজের সুবিধার জন্য সরকারি অর্থে ল্যাপটপ, মোবাইল, ফাবলেট, নোটবুক, নোটপ্যাড, আলট্রা বুক, নেট বুক কিংবা সমতুল্য ইলেকট্রনিকস গ্যাজেট কিনতে পারবেন। প্রত্যেক সরকারি আধিকারিক ল্যাপটপ-মোবাইল-আসহ অন্যান্য ইলেকট্রনিকস গ্যাজেট কেনার জন্য এক লক্ষ ৩০ হাজার টাকা খরচ করতে পারবেন।

কারা ওই সুবিধা পাবেন তাও নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে। নির্দেশ বলা হয়েছে, উপসচিব এবং তার উর্ধ্বতন পদের আধিকারিকরাই সরকারি অর্থে ল্যাপটপ-মোবাইল কিনতে পারবেন। তবে প্রয়োজন হলে দফতরের সেকশন অফিসাররা ওই সুবিধা পাবেন। যদিও তাঁদের ক্ষেত্রে খরচ ৫০ শতাংশ কম করতে হবে। যে সরকারি অর্থে যে ইলেকট্রনিকস গ্যাজেটই কেনা হোক না কেন তার ৪০ শতাংশ যন্ত্রাংশ দেশীয় সংস্থার তৈরি হয়।

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশ-কিয়ারার রগরগে রসায়ন নিয়ে তুঙ্গে চর্চা, স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? মুখ খুললেন নায়ক

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

ভরা মেট্রোতে মহিলা সহযাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, গ্রেফতার বাংলার ক্রিকেট দলের কোচ

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার