‘বেঁচে আছি, কিন্তু…’, আমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

বিশ্বকুমার রমেশ নামক ওই যুবকের টি-শার্টে রক্তের দাগ ও হাতে একটি মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল থেকে হেঁটে চলে যাওয়ার ছবি বিশ্বজুড়ে গণমাধ্যমে প্রচারিত হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন যায়, সময় যায়, কিন্তু স্মৃতিগুলো ভেসে ভেসে ওঠে মানুষের চোখে। আজ শুক্রবার (১২ জুন), গত বছর ঠিক আজকের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী ছিল গোটা দেশ। ওইদিন দুপুর ঠিক ১:৩৯ মিনিট নাগাদ আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে থেকে ওড়ার কিছুটা দূরেই বাইরামজী জিজিভয় মেডিকেল কলেজের নির্মাণাধীন হস্টেলের ছাদে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান ৭৮৭। যে ঘটনায় বিমানের যাত্রী ও হস্টেলে উপস্থিত থাকা ছাত্র মিলিয়ে প্রায় ২৬০ জনের মৃত্যু হয়। প্রায় ১ সপ্তাহ ধরে চলে পোড়া মৃতদেহ উদ্ধার কাজ। এই ঘটনায় শুধু দেশ নয়, গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। মৃতদের মধ্যে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। কিন্তু ভাগ্যবশত সেদিন বিমানে থাকা একজন যাত্রী বেঁচে যান। তিনি বিধ্বস্ত বিমানের জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচেন।

বিশ্বকুমার রমেশ নামক ওই যুবকের টি-শার্টে রক্তের দাগ ও হাতে একটি মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল থেকে হেঁটে চলে যাওয়ার ছবি বিশ্বজুড়ে গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। যদিও দুর্ঘটনায় মারা গিয়েছেন রমেশের ভাই অজয়। এই ঘটনার পরে হাসপাতালে অনেকদিন চিকিৎসাধীন ছিলেন রমেশ, তাঁকে দেখতে গিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রীও। এখন তিনি কেমন আছেন? ভুলতে পেরেছেন সেই ভয়াবহ দিনটির কথা? ভয়ঙ্কর দিনের স্মৃতিচারণ করে রমেশ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আজ, এক বছর পরেও ঘুম, উদ্বেগ এবং কষ্টকর স্মৃতি নিয়ে লড়াই করছেন তিনি।

তাঁর কথায়, ‘ওই ঘটনা আমাকে ব্যক্তি হিসেবে বদলে দিয়েছে। আমি বেঁচে আছি বলে কৃতজ্ঞ, কিন্তু টিকে থাকাটা যন্ত্রণাদায়ক। এরপর থেকে আমি যা কিছুর সম্মুখীন হয়েছি, তা ভাষায় প্রকাশ করার চেয়েও অনেক বেশি কঠিন। শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে এখনও সংগ্রাম করে চলেছি। মানুষ বাইরে থেকে দেখছে, আমি ভাল আছি। কিন্তু বন্ধ দরজার আড়ালে চলতে থাকা প্রতিকূলতাগুলি তাঁরা সবসময় দেখতে পাচ্ছে না। আমি এখনও আমার জীবন পুনর্গঠন করার এবং সাধ্যমতো আমার পরিবারকে ভরণপোষণ দেওয়ার চেষ্টা করছি।’ গত মার্চ মাসে, এই দুর্ঘটনার সরকারি তদন্তের সূত্রে রমেশ আমেদাবাদে বিমান দুর্ঘটনা তদন্ত শাখার (AAIB) প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিলেন।

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘বেঁচে আছি, কিন্তু…’, আমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে