সংবিধান অবমাননার অভিযোগে গ্রেফতার নয়ডার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: সংবিধান অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গ্রেটার নয়ডায় গ্রেফতার এক যুবক। ওই যুবকের বয়স ২১ বছর। সোশ্যাল মিডিয়ায় সংবিধান নিয়ে অবমাননাকর মন্তব্য পোষ্ট করছিল ওই যুবক।

গত ২৬ নভেম্বর ছিল সংবিধান দিবস। সেই দিনই অভিযুক্ত যুবক তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি মন্তব্য পোস্ট করেছিলেন। জানা গিয়েছে, ওই অভিযুক্ত যুবকের নাম ভানু ওরফে জায়াস। সে গ্রেটার নয়ডার বিসাহাদা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় জারচা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই বিসাহাদা গ্রামের বাসিন্দা ভানু ওরফে জায়াস নামে অভিযুক্তকে রবিবার গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

জারচা থানার ইনচার্জ সুনীল কুমার জানিয়েছেন, অভিযুক্ত বেকার। কুমার আরও বলেন, অভিযুক্তদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

প্রসঙ্গত, সংবিধান মানুষের মৌলিক অধিকারগুলিকে চিহ্নিত করে। তাই সংবিধানের প্রতি বিশ্বাস ও আস্থা থাকা বিশেষভাবে জরুরি। ভারতে প্রতি বছর সংবিধান দিবস পালন করা হয় ২৬ নভেম্বর। ১৯৪৯ সালে ঠিক এই দিনেই ভারতের সংসদে ভারতের সংবিধান গৃহীত হয়‌। সেই সংবিধান ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে কার্যকরা করা হয়েছিল‌। তাই এই দিনটি ভারতের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য‌‌। এই দিনটিকে জাতীয় আইন দিবস হিসেবেও পালন করা হয়।

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

গণপতি বাপ্পার জন্য বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু সুজির মাওয়া মোদক

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই