বিয়েবাড়ি থেকে ‘ভ্যানিশ’ কনে, আক্কেল গুড়ুম বরের

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: পঞ্জাবের মোগায় এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। অমৃতসরের সুলতানউইন্ডি গ্রামে বিয়ে করতে গিয়েছিলেন বর, সঙ্গে ৪০-৪৫ জন বরযাত্রী। কনের বাড়িতে বর সহ বরযাত্রীদের স্বাগত জানানোর কথা ছিল, যথাযথভাবে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু যে ঠিকানায় বর বিয়ে করতে গেলে সেখানে তো কনেই নেই! ওই নামের কেউ সেখানে থাকেনই না। অবাক করা ঘটনাটি ঘটেছে রবিবার।

বরযাত্রীরা প্রতিবেশীদের কনের ছবি দেখান। কিন্তু কেউ যুবতীকে চিনতে পারেনি। প্রতিবেশীরা স্পষ্ট জানিয়ে দেন যে এই নামের বা এমন দেখতে কোনও মেয়ে এখানে থাকেন না। এই কথা শুনে বর এবং তাঁর পরিবার হতবাক হয়ে যান।

বরের বৌদি জানিয়েছেন, সম্বন্ধ করে বিয়ে ঠিক হয়েছিল। আত্মীয়দের মধ্যে থেকেই একজন সম্বন্ধ নিয়ে এসেছিলেন। মেয়েটি ব্রিটেনে থাকতেন। তিনি প্রতিদিন ফোনে হবু বরের সঙ্গে কথা বলতেন, বিয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করতেন। কনে হওয়ার কথা ছিল যার সেই যুবতী শুধু জানিয়েছিলেন তাঁর বাড়ি মোগা বাস স্ট্যান্ডের কাছে ৬ নম্বর লেনে। কিন্তু বরযাত্রী যখন সেখানে পৌঁছান, তখন সেই পরিবারকেই খুঁজে পাওয়া যায়নি।

বরের বাবা সুখজিৎ সিং বলেন, সকাল থেকে তিনি মোগায় ঘুরে বেড়িয়েছেন। কিন্তু মেয়ের বাড়ি, বিয়ের কার্ডে ছাপা ঠিকানার সন্ধান পাননি। তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কেউ এইভাবে প্রতারিত না হন।

যেখানে বিয়ে হওয়ার কথা ছিল সেই মোগা রয়্যাল প্যালেসের মালিক জানিয়েছেন যে রবিবার কোনও বিয়ের জন্য বুকিং তাদের ছিল না। প্রসঙ্গত, মোগায় এর আগেও একই রকম ঘটনা ঘটেছে যেখানে কনের পরিবারকে খুঁজে পাওয়া যায়নি। বর ও বরযাত্রী ব্যর্থ মন নিয়ে ফিরে ফিরে গিয়েছেন।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা