বাজেটের দিনেই সুখবর, জিএসটি আয়ে উপচে পড়ল সরকারি কোষাগার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য শনিবারই (১ ফেব্রুয়ারি) সংসদে বাজেট পেশ করেছেন মোদি সরকারের খাজাঞ্চি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর ওই বাজেট পেশের কয়েক ঘন্টার মধ্যেই সুখবর বয়ে আনল জানুয়ারি মাসে পণ্য পরিষেবা কর (জিএসটি) বাবদ আয়ের পরিসংখ্যান। গত বছরের জানুয়ারির তুলনায় ১২.৩ শতাংশ বেড়ে চলতি বছরের প্রথম মাসে জিএসটি বাবদ সরকারি কোষাগারে জমা পড়েছে ১ লক্ষ ৯৬ হাজার কোটি টাকার মতো। অল্পের জন্য দুই লক্ষ কোটি টাকার গণ্ডি পেরোতে পারেনি।

২০১৭ সালে দেশের কর ব্যবস্থায় আমূল বদল ঘটিয়ে চালু হয়েছিল পণ্য পরিষেবা কর বা জিএসটি। আর ওই নয়া কর পদ্ধতি চালু হওয়ার পরেই সরকারি কোষাগার দিনের পর দিন উপচে পড়ছে। আঙুল ফুলে কলাগাছ হওয়ার মতো কোষাগার স্ফীত হচ্ছে। যদিও বিভিন্ন ক্ষেত্রে জিএসটি চালু নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। প্রতিনিয়তই সাধারণ মানুষের পকেট কাটতে একের পর এক ক্ষেত্রে কার্যকর করা হচ্ছে জিএসটি। গত বছরের এপ্রিলে জিএসটি বাবদ সরকারি কোষাগারে জমা পড়েছিল ২ লক্ষ ১০ হাজর কোটি টাকা। তার পর থেকে অবশ্য বাকি আট মাসে দুই লক্ষ কোটির নিচেই ছিল জিএসটি বাবদ মাসিক আয়।

এদিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে সেন্ট্রাল জিএসটি আদায় হয়েছে ৩৬ হাজার ১০০ কোটি টাকা। আর ৪৪ হাজার ৯০০ কোটি টাকা রাজ্য জিএসটি বাবদ কোষাগারে এসেছে। ইন্টিগ্রেডেড জিএসটি এবং সেস থেকে আয়ের পরিমাণ যথাক্রমে ১ লক্ষ ১ হাজার কোটি এবং ১৩ হাজার ৪০০ কোটি টাকা দাঁড়িয়েছে। গত বছরের ডিসেম্বরে জিএসটি বাবদ আয় হয়েছিল ১ লক্ষ ৭৭ হাজার কোটি টাক। অর্থা‍ৎ ডিসেম্বরের তুলনায় আয় ৭ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫