Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুয়াহাটিতে নতুন পার্লার বিধি আনল পুরনিগম, শুরু বিতর্ক

পুরনিগমের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিউটি পার্লার, স্পা ও সেলুনে পুরুষেরা মহিলাদের ও মহিলারা কোনও পুরুষকে মেসেজ করতে পারবে না

Share:

নিজস্ব প্রতিনিধি: গুয়াহাটি পুরনিগমের তরফে নতুন নির্দেশিকা জারি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পুরনিগমের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিউটি পার্লার, স্পা ও সেলুনে পুরুষেরা মহিলাদের ও মহিলারা কোনও পুরুষকে মেসেজ করতে পারবে না। এই নির্দেশ জারি করেছে গুয়াহাটি পুরনিগম। যার ফলে বিতর্ক শুরু হয়েছে। যদিও পুরনিগমের তরফে যুক্তি, স্পা কিংবা সেলুনের আড়ালে মধুচক্রের হদিশ পাওয়া যাচ্ছে একাধিক জায়গায়। তাই এই নতুন পার্লার বিধি জারি করা হয়েছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, বিপরীত লিঙ্গের কোনও ব্যক্তিই মেসেজ থেরাপি দিতে পারবে না।

এই বিষয়ে নির্দেশিকা জারি করে গুয়াহাটি পুরনিগমের যুগ্ম কমিশনার বলেছেন, ‘আমরা নতুন পার্লার বিধি চালু করছি। স্পা, বিউটি পার্লার ও সেলুনের জন্য। বিপরীত লিঙ্গের কাছ থেকে কোনও মেসেজ বা থেরাপি দেওয়া হবে না। পার্লার কিংবা স্পা সেন্টারে আলাদা করে কোনও ঘর বানানো যাবে না, স্বচ্ছ দরজা রাখতে হবে।’ পুরনিগমের আধিকারিকরা জানিয়েছেন, মধুচক্র ছাড়াও নানান অপরাধমূলক কাজ আজকাল চলছে স্পা ও বিউটি পার্লারে। সেটাকেই নিয়ন্ত্রণে আনতে এই নিয়ম। তবে পুরনিগমের নির্দেশ নিয়ে মোটেই খুশি নয় গুয়াহাটির বিউটি পার্লার, স্পায়ের মালিকরা। তাদের দাবি, এতে কাস্টমার কমবে ও সাধারণ মানুষের অনীহা বাড়বে পার্লারে কিংবা স্পা সেন্টারে আসার জন্য।

নবান্ন থেকে নয় ,বাংলার সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতে চায় বিজেপি

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী