বিএসএফ, নৌসেনাঘাঁটির ছবি পাঠাতেন ISI-চরকে, গুজরাতে গ্রেফতার স্বাস্থ্যকর্মী

আমাদের কাছে তথ্য ছিল যে সে একজন পাকিস্তানি এজেন্টের সঙ্গে বিএসএফ এবং ভারতীয় নৌবাহিনী সম্পর্কিত তথ্য ভাগ করে নিচ্ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানকে বিএসএফ ও নৌবাহিনীর সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে আরও পাক-চরকে গ্রেফতার করল গুজরাত সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS)। জানা গিয়েছে, ওই ব্যক্তি সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী সম্পর্কিত গোপন তথ্য পাকিস্তানের কাছে পাচার করছিলেন। ব্যক্তির নাম সহদেব সিংহ গোহিল। গুজরাত এটিএসের এসপি কে সিদ্ধার্থ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। সিদ্ধার্থ জানিয়েছেন, “গুজরাত ATS কচ্ছের বহুমুখী স্বাস্থ্যকর্মী সহদেব সিংহ গোহিলকে গ্রেফতার করা হয়েছে। আমাদের কাছে তথ্য ছিল যে সে একজন পাকিস্তানি এজেন্টের সঙ্গে বিএসএফ এবং ভারতীয় নৌবাহিনী সম্পর্কিত তথ্য ভাগ করে নিচ্ছিল।”

গোহিলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গত ১ মে ডাকা হয়েছিল। সেখানে তিনি জানিয়েছিলেন যে, তিনি ২০২৩ সালের জুন-জুলাই মাসে হোয়াটসঅ্যাপেঅদিতি ভরদ্বাজ নামে এক মহিলার সংস্পর্শে এসেছিলেন। তাঁর সঙ্গে কথা বলার সময়, তিনি জানতে পারে যে সে একজন পাকিস্তানি এজেন্ট। এরপর সে তাঁর কাছে BSF এবং নৌবাহিনীর নির্মাণাধীন স্থানগুলির ছবি এবং ভিডিও চান। এরপরেই সহদেব সিংল গোহিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানের এজেন্টের কাছে ছবি এবং ভিডিও শেয়ার করতে শুরু করেন। এরপর ২০২৫ সালের গোড়ার দিকে, গোহিল তার আধার তথ্য ব্যবহার করে একটি সিম কার্ড কেনেন। এবং তা অদিতি ভরদ্বাজের ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ সক্রিয় করেন। এরপর সেই নম্বর থেকে বিএসএফ এবং আইএএফ পরিকাঠামো সম্পর্কিত ছবি এবং ভিডিও শেয়ার করতে শুরু করেন। এটিএস আরও জানিয়েছেন যে, গুপ্তচরবৃত্তির নেটওয়ার্কের অংশ করার জন্যে গোহিলকে একজন অজ্ঞাত ব্যক্তি ৪০,০০০ টাকা নগদ দিয়েছিলেন। ইতিমধ্যেই গোহিল এবং পাকিস্তানি এজেন্টের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা 61 এবং 148 এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার ঘটনার পর জানোয়াররূপী পাকিস্তানের উপর ক্ষিপ্ত গোটা ভারতবর্ষ। ২৬ প্রাণ কাড়ার বদলা নিয়েছে ভারতের অপারেশন সিঁদুর অভিযান। ধ্বংস করে দিয়েছে পাক-অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে অবস্থিত জঙ্গিঘাঁটিগুলি। রীতিমতো কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের। তবে এখনও পর্যন্ত সীমান্তে জঙ্গি নিধন অভিযান জারি রয়েছে। কিন্তু ২২ এপ্রিল পহেলগাঁও হামলার সন্ত্রাসীরা এখনও ধরা পড়েনি। যাই হোক, এই মূহুর্তে দেশজুড়ে অভিযানের পর গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যাঁদের কাছে ভারতের উপর গোপন হামলার খবর ছিল। দেশে থেকেও ভারতীয় সেনা বাহিনীর গতিবিধি পাকিস্তানের ISI-এর কাছে পৌঁছে দিচ্ছিলেন। যার জন্যে তাঁদের লাখ লাখ টাকা দিয়েছে পাকিস্তান। এবং গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণও দিয়েছে। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে সবার আগেই যাঁর নাম উঠে এসেছে তিনি হলেন জ্যোতি মালহোত্রা। তাঁকে বর্তমানে চারদিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এবং ৩৩ বছর বয়সী ট্রাভেল ব্লগারের বিরুদ্ধে একাধিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA। আরও গুপ্তচররা ছিলেন ছাত্র কেউ সাধারণ মানুষ। তাঁদের টাকার প্রতি দুর্বলতার দেখিয়েই পাক চর করা হয়েছিল। দেশে থেকেও দেশের সঙ্গে বিশ্বাসঘাতকা করেছেন এই ১৩ জন। এবার আরও একজন তালিকায় যোগ হলেন।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ