গুজরাতের সব সেতু পরীক্ষার নির্দেশ হাইকোর্টের, ক্ষতিপূরণের অঙ্ক নিয়েও প্রশ্ন

সব কিছু লিখিত আকারে হাইকোর্টকে জানাতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: গুজরাত বিধানসভা ভোটের মুখে বিপাকে রাজ্য সরকার। হাইকোর্ট বৃহস্পতিবার নির্দেশ দিয়ে বলেছে, রাজ্য সব সেতুর অবিলম্বে পরীক্ষা শুরু করতে হবে। রাজ্যে মোট সুতের সংখ্যা কত, কোন সেতু কী অবস্থায় পড়ে রয়েছে, সেতু মেরামতি বা সংস্কার করতে গেল কী করতে হবে, সংস্কারের জন্য কতদিন সেতু বন্ধ রাখতে হবে, সব কিছু লিখিত আকারে হাইকোর্টকে জানাতে হবে। সেই সঙ্গে দিতে হবে বিপজ্জনক সেতুর তালিকাও। আদালতে সব সেতুর ফিট সার্টিফিকেটও জমা দিতে হবে।  আদালত এও বলেছে, মোরবি সেতু দুর্ঘটনায় মৃত এবং আহত পরিবার পিছু যে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে সেটা অত্যন্ত কম। রাজ্য সরকারকে ক্ষতিপূরণের টাকা বৃদ্ধির ব্য়াপারে চিন্তা-ভাবনা করতে বলেছে। মোরবি সেতু দুর্ঘটনার প্রেক্ষিতেই হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে বলে মনে করা হচ্ছে। 

গত ৩০ অক্টোবর রাতে আচমকাই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মোরবি সেতু। প্রাণ হারান শতাধিক। আহত হন আরও কয়েক শো। সেতু দুর্ঘটনার খবর নড়ে ওঠে গোটা দেশ। কেঁচো খুুঁড়তে বেরিয়ে আসে কালকেউটে। দেখা যায়, মোরবি পুরসভার থেকে ফিট সার্টিফিকেট না নিয়েই সেতু ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। তাছাড়া যে সংস্থাকে সেতু সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সংস্থার সেতু সংস্কার তো পরের কথা সেতু নির্মাণের কোনও অভিজ্ঞতাই নেই। গুজরাত হাইকোর্টে দায়ের হয় মামলা। 

আরও পড়ুন বেশি চালাকি না করে যথাযথ উত্তর দিন: মোরবির ঘটনায় মুখ্যসচিবকে হাইকোর্ট

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

রান্নাঘরে তিন বার্নারের ওভেন কতটা শুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

সকালের জলখাবারে পরিবারের সদস্যদের জন্য বানিয়ে ফেলুন মুচমুচে পেঁয়াজের চিলা

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

মাত্র ৩০০ টাকা রিচার্জ করলেই বছরভর সুবিধা, ধামাকা অফার JIO-র!

সেপ্টেম্বরে ৫ রাশির ভাগ্যোদয়,মালব্য রাজযোগে আসবে অর্থ ও সাফল্য

বুধবার কেমন কাটবে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা