সকালের জলখাবারে পরিবারের সদস্যদের জন্য বানিয়ে ফেলুন মুচমুচে পেঁয়াজের চিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালের ব্যস্ততায় এমন কিছু বানাতে ইচ্ছে করে, যা তৈরি করতে বেশি সময় লাগবে না, আবার খেতেও হবে সুস্বাদু।খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায় বেসন ও পেঁয়াজ দিয়ে তৈরি মুচমুচে পেঁয়াজের চিলা হতে পারে দারুণ একটি বিকল্প। সঙ্গে টমেটোর চাটনি কিংবা দই থাকলে স্বাদ আরও বেড়ে যায়।

উপকরণ

১ কাপ বেসন, ১টি পেঁয়াজ (মিহি করে কাটা), ১-২টি কাঁচালঙ্কা (কুচি করা), ২ টেবিল চামচ ধনেপাতা কুচি , ১/২ চা চামচ হলুদ গুঁড়ো , ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো , ১/২ ইঞ্চি আদা, স্বাদমতো নুন ,প্রয়োজনমতো জল , চিলা সেঁকার জন্য তেল।

প্রদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে বেসন দিয়ে ভালোভাবে মিশিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন। এরপর বেসনের ব্যাটারে মিহি করে কাটা পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা, আদা কুচিয়ে নিন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। এবার গ্যাসে তাওয়া বসিয়ে ভালোভাবে গরম করে সামান্য তেল মাখিয়ে দিন। তাওয়া গরম হলে এক হাতা ব্যাটার ঢেলে গোল করে পাতলা করে ছড়িয়ে দিন। মাঝারি আঁচে চিলা সেঁকুন। এক দিক ভালোভাবে সেঁকা হয়ে গেলে সামান্য তেল দিয়ে উল্টে দিন। দু’দিক সোনালি ও মুচমুচে হয়ে গেলে তাওয়া থেকে নামিয়ে নিন। চিলা মুচমুচে করতে ব্যাটার খুব ঘন রাখবেন না এবং তাওয়ায় খুব মোটা করে ছড়াবেন না। তাওয়া ভালোভাবে গরম থাকা জরুরি, তবে আঁচ অত্যন্ত বেশি রাখলে চিলা বাইরে থেকে পুড়ে যেতে পারে। দু’দিকেই অল্প তেল ব্যবহার করলে চিলার রং সুন্দর সোনালি হবে এবং বাইরেটা ক্রিস্পি হবে।গরম গরম পেঁয়াজের চিলা ধনেপাতার চাটনি, টমেটোর চাটনি অথবা টাটকা দইয়ের সঙ্গে পরিবেশন করুন।

কলকাতায় মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যু

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

রান্নাঘরে তিন বার্নারের ওভেন কতটা শুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

মাত্র ৩০০ টাকা রিচার্জ করলেই বছরভর সুবিধা, ধামাকা অফার JIO-র!

সেপ্টেম্বরে ৫ রাশির ভাগ্যোদয়,মালব্য রাজযোগে আসবে অর্থ ও সাফল্য

বুধবার কেমন কাটবে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

সকালের জলখাবারে পরিবারের সদস্যদের জন্য বানিয়ে ফেলুন মুচমুচে পেঁয়াজের চিলা

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা