গুরুগ্রামে ভয়াবহতা! ভেন্টিলেশনে থাকা বাংলার এয়ার হোস্টেসকে যৌন হেনস্থা হাসপাতাল কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালের উপর উঠল যৌন নিগ্রহের অভিযোগ। এই ঘটনায় তুমুল অশান্তি হাসপাতালে। জানা গিয়েছে, ভেন্টিলেটর সাপোর্টে থাকা এক এয়ার হোস্টেসকে যৌন নিগ্রহের অভিযোগ। সেই হাসপাতালেরই এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের ওই ৪৬ বছর বয়সী বিমান পরিচারিকাকে ওয়ার্ড কর্মী যৌন নির্যাতন করেছিলেন, যখন তিনি অর্ধ-অচেতন এবং ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।

সূত্রের খবর, চলতি মাসের শুরুতে একটি প্রধান বিমান সংস্থার প্রশিক্ষণের সময় প্রায় ডুবে যাওয়ার দুর্ঘটনার পরই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এক সংবাদ প্রতিবেদন অনুসারে, এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে।

সদর থানায় দায়ের করা এফআইআর অনুসারে, অন্য একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ৫ এপ্রিল মহিলাকে ওই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, ফ্লাইট প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে সাঁতার কাটার সময় তিনি প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থায় পড়েছিলেন।

এমতাবস্থাত, ৬ এপ্রিল তাঁকে আধা-অচেতন অবস্থায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। তখনই ঘটে এই ঘটনা। তিনি তাঁর অভিযোগে বলেছেন, ওয়ার্ডের কর্মী তাঁর অসহায় অবস্থার সুযোগ নিয়েছিলেন। ঘরে দুজন নার্স উপস্থিত থাকা সত্ত্বেও, তাঁরা কোনও হস্তক্ষেপ করেননি। এমনকি তাঁর দুর্বল অবস্থা থাকার কারণে কোন রকম প্রতিরোধ বা সাহায্যের জন্য চিৎকার করতে পারেননি।

তার পর তাঁকে ১৩ এপ্রিল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপরই তিনি হাসপাতাল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রাসঙ্গিক ধারায় এখন একটি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে শ্লীলতাহানির অভিযোগও রয়েছে।

পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করেছে এবং ম্যাজিস্ট্রেটের সামনে মহিলার জবানবন্দি রেকর্ডও করেছে। তবে পুলিশের তদন্ত এখনও চলছে বলেই খবর।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ