‘সম্মানহানির কারণেই মেয়েকে খুন’, চার্জশিটে টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের বাবার ভয়ঙ্কর স্বীকারোক্তি

চার্জশিট অনুসারে, দীপক যাদব মিথ্যা অহংকারের জন্য তাঁর মেয়ে রাধিকাকে হত্যা করেছেন। পুলিশ তদন্তে আরও জানা গিয়েছে যে, দীপক যাদব তাঁর মেয়েকে তিনবার গুলি চালিয়ে হত্যা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেনিস খেলোয়াড় মেয়ে রাধিকা যাদবকে খুন করেছেন তাঁর বাবা দীপক যাদবই। মাস কয়েক আগে গুরুগ্রামের প্রাক্তন টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের হত্যার ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছিল প্রশাসনকে। দিন দুপুরে গুলি চালিয়ে মেয়েকে খুন করেন দীপক যাদব। ঘটনার পরেই গ্রেফতার করা হয় খেলোয়াড়ের খুনি বাবা দীপক যাদবকে। এবার রাধিকা হত্যা মামলায় আদালতে সিবিআইয়ের পেশ করা চার্জশিটে এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এল। ২৫৪ পৃষ্ঠার চার্জশিটে রাধিকার বাবা দীপক যাদবকেই তাঁর মেয়েকে খুনের জন্যে একমাত্র অভিযুক্ত হিসেবে দায়ী করা হয়েছে। চার্জশিট অনুসারে, দীপক যাদব মিথ্যা অহংকারের জন্য তাঁর মেয়ে রাধিকাকে হত্যা করেছেন। পুলিশ তদন্তে আরও জানা গিয়েছে যে, দীপক যাদব তাঁর মেয়েকে তিনবার গুলি চালিয়ে হত্যা করেছেন।

কারণ হিসেবে অভিযুক্ত দীপক যাদব স্বীকার করেছেন যে, মেয়ের উপার্জনে জীবনযাপন করছেন বলে গ্রামবাসীরা প্রায়শই তাঁকে উত্যক্ত করত এবং তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলত। বিষয়টি তাঁর আত্মসম্মানে লেগেছিল। সেই ক্ষোভ থেকেই মেয়েকে হত্যা করেছেন বলে জানিয়েছেন দীপক যাদব। তদন্তে আরও জানা গিয়েছে যে, দীপক ও তাঁর খেলোয়াড় মেয়ে রাধিকার মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। দীপক প্রায়শই রাধিকাকে বাইরে যেতে বা কোচিং ক্লাসে যোগ দিতে বাধা দিতেন, যার ফলে দুজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হত। এছাড়া, দীপক রাধিকাকে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলতে বলেছিলেন। কারণ সেখানে রাধিকার রিল ভিডিও বানানো দীপকের পছন্দ ছিল না। আর দীপকের মেয়ের উপর এমন আচরণ ক্রমশ বেড়েই চলছিল। সেই উত্তেজনার বশেই মেয়েকে খুন করেন দীপক। তবে রাধিকা হত্যা মামলায় ৩৫ জন সাক্ষীর বক্তব্য রেকর্ড করেছিল পুলিশ। এই বক্তব্যগুলিতে পরিবারের সদস্য, প্রতিবেশীরাও অন্তর্ভুক্ত ছিলেন। চার্জশিটে আরও বলা হয়েছে যে, রাধিকা তাঁর পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ব্যাপক সক্রিয় ছিলেন। কিন্তু তাকে কোচিং ক্লাস এবং প্রতিযোগিতায় অংশ নিতে বাধা দিয়েন দীপক।

রাধিকা খুনের ঘটনা গোটা গুরুগ্রামে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। রাধিকা যাদব ছিলেন একজন প্রতিভাবান টেনিস খেলোয়াড়। তিনি অসংখখ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তাই তাঁকে হত্যার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছিল এবং তাঁকে খুনের দায়ে তাঁর বাবাকে গ্রেফতার করেছিল। আদালতে এখন চার্জশিট দাখিল করেছে এবং আরও আইনি প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, গত ১০ জুলাই সকাল সাড়ে ১০টা নাগাদ গুরুগ্রামের অভিজাত সুশান্ত লোক এলাকার তিনতলায় রাধিকার বাড়িতেই তাঁকে খুন করেন তাঁর বাবা। হঠাৎ গুলির শব্দ শোনা গেলে রাধিকা যাদবের কাকা কুলদীপ যাদব দৌড়ে উপরের তলায় গিয়ে দেখেন রাধিকা রান্নাঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। রাধিকার তাঁর বাড়ির নিচতলাতেই থাকতেন। রাধিকার রক্তাক্ত দেহের পাশে তার বাবা, দীপক যাদবের লাইসেন্সপ্রাপ্ত পিস্তলটি পড়ে ছিল। রাধিকাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে