‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আগ্রা: এসআইআর বিতর্কের জেরে দেশবাসীর একাংশের কাছে ইতিমধ্যেই ‘খলনায়ক’ হিসেবে আবির্ভূত হয়েছেন দেশের মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর ইস্তফার দাবিতে সোচ্চার হয়েছেন বিরোধীরা। ২ অক্টোবর থেকে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। এবার উত্তরপ্রদেশের আগ্রায় প্রধান নির্বাচন কমিশনারের বাড়ির সামনের গেট ও দেওয়ালজুড়ে কংগ্রেস কর্মীরা লিখে দিয়েছে, ‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’। পাশাপাশি লাগানো হয়েছে ‘জ্ঞানেশ গদ্দার’ লেখা ফ্লেক্স। ওই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও তড়িঘড়ি পুলিশ ওই লেখা মুছে দিয়েছে। সেই সঙ্গে জ্ঞানেশের বাড়ি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে।

গত ২৩ সেপ্টেম্বর এসআইআর বিতর্ক নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে চলা কলহ নিয়ে  সর্বভারতীয় সংবাদপত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’ এক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশের স্বেচ্ছাচারিতা নিয়ে সরব হয়েছেন বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক যোশী। যেভাবে ভোটার তালিকা থেকে একতরফা নাম বাদ দেওয়া হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দুজনে। এমনকি ক্যাবিনেট সচিবকে চিঠি দিয়েও নিজেদের আপত্তি জানিয়েছেন।

‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’ প্রতিবেদন প্রকাশ হওয়ার পরেই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। জ্ঞানেশ কুমারকে নিশানা করে একযোগে আক্রমণ শানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী সুপ্রিম কোর্ট ও বম্বে হাইকোর্টেও মামলা দায়ের হয়েছে। যদিও বিপদের দিনে জ্ঞানেশের পাশে এসে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্ব।

তবে বাগে পাওয়া জ্ঞানেশকে সহজে ছাড়তে নারাজ কংগ্রেস নেতৃত্ব। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে গোটা দেশজুড়ে রাস্তায় নেমেছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। এদিন সকালে আগ্রার হরিপর্বত এলাকায় জ্ঞানেশের বাড়ির সামনে জড়ো হন একদল কংগ্রেস কর্মী। তার পর কালো রংয়ের স্প্রে পেইন্টে দেওয়াল জুড়ে লিখে দেন, ‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’।

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

ভীমপুরে মাসতুতো দাদার যৌন লালসার শিকার নাবালিকা, গ্রেফতার যুবক

করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক