রামমন্দির প্রতিষ্ঠার দিন অর্ধ দিবস ছুটি কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি : রামমন্দির প্রতিষ্ঠার দিন সরকারি কর্মচারীদের অর্ধ দিবস ছুটি দিল কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের প্রতিষ্ঠা দিবস।

বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের অফিসগুলিতে অর্ধ দিবস ছুটি থাকবে। অনেকদিন থেকেই সরকারি স্তরে ছুটি ঘোষণার কথা জানা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২২ জানুয়ারি পূর্ণ দিবস ছুটি না দিয়ে অর্ধ দিবস ছুটি দেওয়া হবে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিসে।

ইতিমধ্যেই রামমন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যাবতীয় খোঁজখবর নেওয়া শুরু করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছেন তিনি। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যাতে তাঁদের কেন্দ্র থেকে লোকজনদের অযোধ্যায় নিয়ে আসেন রামমন্দির দেখানোর জন্য। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনদের অযোধ্যায় নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু সাধারণ মানুষই নয়, রামমন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে ক্রিকেটার, অভিনেতা সহ বিশিষ্টজনদের। এই বিশাল কর্মযজ্ঞের দিন সরকারি কর্মচারীরাও যাতে বাড়ি বসে রামমন্দির প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার দেখতে পারে, সেজন্য এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অর্ধদিবস ছুটি দেওয়া হল বলে ওয়াকিবহাল মহলের মত।

তবে বিরোধী ইন্ডিয়া জোটের কোনও নেতাই রামমন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে যাচ্ছেন না। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রামমন্দিরের ভাবাবেগকে কংগ্রেস সম্মান করে। কিন্তু আমাদের দলের নেতারা কেউই রামমন্দিরের অনুষ্ঠানে যাবেন না।

 

 

বাজারে এল Samsung Galaxy A08! কম দামেই মিলবে দুর্ধর্ষ ফিচার

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

মানি ও জেড প্ল্যান্ট ভুলে বাড়িতে লাগান এই গাছ, টাকার বৃষ্টি হবে

পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর