হরিয়ানায় ভারপ্রাপ্ত ডিজি হলেন সুশান্ত সিং রাজপুতের জামাইবাবু ওমপ্রকাশ সিং

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড় : হরিয়ানার ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিয়োগ হলেন ওমপ্রকাশ সিং। আগের ডিজি শত্রুজিৎ সিংকে ছুটিতে পাঠানো হয়েছে। তিনি যতদিন ছুটিতে রয়েছেন, ডিজি হিসেবে অতিরিক্ত দায়িত্ব সামলাবেন ওমপ্রকাশ সিং। রাজ্যপাল তাঁকে দায়িত্ব পালন করার কথা বলেছেন। তাঁর নিয়োগপত্রে সম্মতি জানিয়েছেন হরিয়ানার স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব। হরিয়ানার IPS অফিসার ওয়াই পূরণ কুমারের আত্মহত্যার ঘটনায় এবার শীর্ষ পুলিশকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। সপ্তাহের শুরুতেই রাজ্যের ডিজি শত্রুজিৎ কাপুরকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওমপ্রকাশ সিং অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জামাইবাবু।

জানা গিয়েছে, মৃত IPS অফিসার ওয়াই পূরণ কুমারের পরিবারের পক্ষ থেকে বার বার হয়রানির অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে। ডিজিকে ছুটিতে পাঠানোর আগে  রোহতকের তৎকালীন পুলিশ সুপার নরেন্দ্র বিজর্ণিয়াকে বদলি করা হয়েছিল। আত্মঘাতী হওয়ার দু’দিন পরে তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ডিজি শত্রুজিৎ কাপুর এবং রোহতকের পুলিশ সুপার (SP) নরেন্দ্র বিজর্নিয়া এবং ৩ IAS-সহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। নতুন ডিজি ওমপ্রকাশ সিং হরিয়ানা ক্যাডারের ১৯৯২ সালের আইপিএস। বর্তমানে হরিয়ানা পুলিশ হাউসিং কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর এবং মধুবনের ফরেনসিক ল্যাবরেটরির ডিরেক্টর।

আইপিএসের সুইসাইড নোটে স্পষ্টভাবে লেখা ছিল,  তাঁকে মানসিকভাবে হেনস্তা করা হতো। বর্ণবৈষম্য়ের শিকার হয়েছিলেন তিনি। জাতপাত তুলে হেনস্থা করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ময়নাতদন্ত ও দাহ করা হবে না দেহ। বিরোধী ও পরিবারের চাপের মুখে পড়ে বাধ্য হয়ে রাজ্যের ডিজি শত্রুজিৎ কাপুরকে ছুটিতে পাঠিয়েছে হরিয়ানা সরকার।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে