IPS পূরণ কুমারের সুইসাইড নোটে থাকা শীর্ষ পুলিশকর্তাকে পাঠানো হল ছুটিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড় : হরিয়ানার IPS অফিসার ওয়াই পূরণ কুমারের আত্মহত্যার ঘটনায় এবার শীর্ষ পুলিশকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল সরকার। রাজ্যের ডিজি শত্রুজিৎ কাপুরকে ছুটিতে পাঠানো হয়েছে। IPS অফিসার ওয়াই পূরণ কুমারের মৃত্যুর পরে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্রমগাত ক্ষোভ দেখিয়েছে বিরোধীরা।

জানা গিয়েছে, মৃতের পরিবারের পক্ষ থেকে বার বার হয়রানির অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে। সরকার সূত্রে খবর, ডিজিকে ছুটিতে পাঠানো হয়েছে। এর আগে রোহতকের তৎকালীন পুলিশ সুপার নরেন্দ্র বিজর্ণিয়াকে বদলি করা হয়েছিল। আত্মঘাতী হওয়ার দু’দিন পরে তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ডিজি শত্রুজিৎ কাপুর এবং রোহতকের পুলিশ সুপার (SP) নরেন্দ্র বিজর্নিয়া এবং ৩ IAS-সহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ।

মৃত IPS অফিসারের সুইসাইড নোটে স্পষ্টভাবে লেখা ছিল,  তাঁকে মানসিকভাবে হেনস্তা করা হতো। বর্ণবৈষম্য়ের শিকার হয়েছিলেন তিনি। জাতপাত তুলে হেনস্থা করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ময়নাতদন্ত ও দাহ করা হবে না দেহ। উল্লেখ্য,  চণ্ডীগড়ে সেক্টর ১১-এ থাকতেন IPS অফিসার ওয়াই পূরণ কুমার। গত ৭ অক্টোবর ওই বাড়ির বেসমেন্ট থেকে আইপিএসের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। নিজের সার্ভিস রিভালভার দিয়ে গুলি করে আত্মঘাতী হয়েছিলেন ওয়াই পূরণ কুমার। প্রথমে তাঁর মেয়ে দেহ দেখতে পায়। সেই সময় বাড়িতে তাঁর স্ত্রী ছিলেন না। এরপরেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ জমা করা হয়। চাপের মুখে পড়ে বাধ্য হয়ে রাজ্যের ডিজি শত্রুজিৎ কাপুরকে ছুটিতে পাঠিয়েছে হরিয়ানা সরকার।

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের