কী কাণ্ড! দুধ বেচার জন্যে ব্যাঙ্কের চাকরি ছেড়ে দিলেন যুবক, নেটমহলে শোরগোল

ফরিদাবাদের মহব্বতাবাদ গ্রামের বাসিন্দা অমিত ভাদানা, যিনি আদতে গাড়িপ্রেমী। দিনের পর দিন বাইক এবং বিলাসবহুল গাড়ির প্রতি তাঁর আগ্রহ নেশায় পরিণত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ব্যাঙ্কের চাকরি ছেড়ে দুধ বেচছেন যুবক। তাও আবার বিলাসবহুল গাড়িতে চেপে। যা নিয়ে রীতিমতো আলোড়ণ পড়ে গিয়েছে হরিয়ানায়। ফরিদাবাদের মহব্বতাবাদ গ্রামের বাসিন্দা অমিত ভাদানা, যিনি আদতে গাড়িপ্রেমী। দিনের পর দিন বাইক এবং বিলাসবহুল গাড়ির প্রতি তাঁর আগ্রহ নেশায় পরিণত হয়েছে। স্নাতক শেষ করার পরে ব্যাঙ্কে স্থায়ী চাকরি পেয়েছিলেন অমিত। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে, এই কর্পোরেট জগত তাঁর জন্যে নয়। যা তাঁর গাড়ির প্রতি আবেগকে কমিয়ে দিচ্ছিল। তিনি একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ব্যাঙ্কের চাকরি যানবাহনের প্রতি তাঁর ভালবাসাকে নষ্ট করে দিচ্ছিল। তাঁর পরিবার দুধের ব্যবসার সঙ্গে জড়িত।

 

 

View this post on Instagram

 

A post shared by Amit Bhadana (@amit_bhadana_3000)

এরপরেই তিনি পারিবারিক ব্যবসার সঙ্গে তাঁর ভালোবাসাকে একীভূত করতে উদ্যোগী হন। আবেগকে পেশায় রূপ দেন। এবং ব্যাঙ্কের চাকরি ছেড়ে দেন। বর্তমানে তিনি বিলাসবহুল অডি, মোটরসাইকেল করে বাড়ি বাড়ি দুধ দেন। প্রথমে ব্যাঙ্কের চাকরি ছেড়ে স্বপ্নপূরণের জন্য, তিনি একটি হার্লে-ডেভিডসন বাইক কেনেন। যা যানবাহনের প্রতি তাঁর আগ্রহ আরও বাড়িয়ে তুলেছিল। এভাবে তাঁর ব্যবসা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। তিনিও ব্যবসার সম্প্রসারণের পাশাপাশি ডেলিভারি ব্যবস্থা উন্নত করতে সচেষ্ট হন। এখন তাঁর কাছে একটি এক কোটির অডি গাড়ি রয়েছে। তাঁর ব্যবসা দারুণ উন্নতি লাভ করেছে। এখন ১ কোটি টাকা মূল্যের এই অডি গাড়ি করেই তিনি দুধ সরবরাহ করেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Amit Bhadana (@amit_bhadana_3000)

সোশ্যাল মিডিয়ায় তিনি ‘হারলে ওয়ালা দুধিয়া’ (হার্লে সহ দুধওয়ালা) নামে পরিচিত। এবং ভাইরাল। তাঁর এই অনন্য গল্পটি তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে। প্রথমে তিনি বাইকে দুধ বিতরণের একটি ভিডিও শেয়ার করে ছিলেন সেটিই ভাইরাল হতেই তিনি সোশ্যাল মিডিয়ার হিরো হয়ে ওঠেন। তিনি বলেছেন, দুধ বেচার কাজের জন্যে তিনি একটুও লজ্জিত নন। গাড়ি চালানো তাঁর শখ ছিল। সেই স্বপ্ন তাঁর পূরণ হয়েছে। নিজের শখকে পারিবারিক ব্যবসার সঙ্গে মিশিয়ে অসাধ্য সাধন করেছেন তিনি। বছরের পর বছর ধরে অমিত ভাদানার কাছ থেকে দুধ কিনে গ্রাহকরাও খুশি। দীর্ঘ ১৩ বছর ধরে তাকে দুধ সরবরাহ করতে দেখে আসা একজন গ্রাহক বলেন, “একমাত্র পার্থক্য হল, আগে তিনি লক্ষ লক্ষ টাকার বাইকে দুধ সরবরাহ করতেন, আর আজ তিনি কোটি কোটি টাকার অডিতে আসেন।”

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার