বিজেপি শাসিত হরিয়ানায় সাম্প্রায়িক সংঘর্ষের বলি ৪, গোষ্ঠী সংঘর্ষ অব্যাহত

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বিজেপি শাসিত হরিয়ানায় সাম্প্রদায়িক দাঙ্গা বেলাগাম হয়ে পড়েছে। গুরুগ্রামের একটি মসজিদ আগুনে পুড়িয়ে দিয়েছে হিন্দু মৌলবাদীরা। গেরুয়া দুষ্কৃতীদের গুলিতে সাদ নামে এক মুসলিম যুবক প্রাণ হারিয়েছেন। তিনি বিহারের বাসিন্দা। এ নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গার বলি হলেন চার জন। তার মধ্যে দু’জন পুলিশের হোমগার্ড। পাশাপাশি ১০ পুলিশ কর্মী-সহ আহত হয়েছেন ৩০ জন। গেরুয়া দুষ্কৃতীদের তাণ্ডবে ইন্ধন জোগানোর অভিযোগ উঠেছে খোদ পুলিশের বিরুদ্ধে।

গতকাল সোমবারই বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ আয়োজিত ধর্মীয় শোভাযাত্রা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হরিয়ানার নুহ, মেবানা, সোহনা-সহ একাধিক জায়গা। দুই ধর্মীয় সম্প্রদায় কার্যত যুদ্ধংদেহী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে পরস্পরকে লক্ষ্য করে। ইট-পাথর বৃষ্টি থেকে শুরু করে বোমাবাজি, গুলি-কিছুই বাদ যায়নি। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েও সংঘর্ষ রোখা যায়নি। উল্টে দাবানলের মতো একের পর এক এলাকায় ছড়িয়ে পড়ছে সাম্প্রদায়িক দাঙ্গা। গোটা ফরিদাবাদ জেলাতেই স্কুল, কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এদিন বন্ধ রাখা হয়েছে।

গতকাল রাতেই গুরুগ্রামের ৫৭ নম্বর সেক্টরের আঞ্জুমান মসজিদে চড়াও হয় উন্মত্ত জনতা। মসজিদে উপস্থিত পুণ্যার্থীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তাতে মসজিদের বাইরেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন দুই জন। এর পরে মসজিদে আগুন ধড়িয়ে দেয় তাণ্ডবকারীরা। পুলিশ গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে স্থানীয হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকি‍ৎসাধীন অবস্থায় এক যুবক মৃত্যুর কোলে ঢলে পড়ে।  

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩