বাড়ির সামনে পিটিয়ে মারা হল পুলিশ কর্তাকে, প্রশ্নের মুখে বিজেপি শাসিত রাজ্যের আইনশৃঙ্খলা

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর ঘটনা বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায়। নিজের বাড়ির সামনেই পিটিয়ে মারা হল এক সাব-ইন্সপেক্টকে। এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্যও ছড়িয়েছে।

শুক্রবার পুলিশ জানিয়েছে, ৫৭ বছর বয়সী হরিয়ানা পুলিশের এক সাব-ইন্সপেক্টর তার বাড়ির বাইরে একদল ব্যক্তিকে হট্টগোল করতে বাধা দেওয়ার চেষ্টা করেন। তার পরেই তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ। হরিয়ানার ধানী শ্যাম লাল এলাকায় সাব-ইন্সপেক্টর রমেশ কুমারকে ইট ও লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান জানিয়েছেন, রমেশ কুমারকে মারধরের পর দলটি ঘটনাস্থল থেকে প্রথমে চলে গেলেও পরে তারা ফিরে এসে ইট দিয়ে তার উপর আক্রমণ করে। ইটের আঘাতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ১০ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে এবং পাঁচজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার শশাঙ্ক কুমার জানিয়েছেন, আক্রমণকারীরা একই পাড়ায় থাকত। পুলিশ অভিযুক্তদের ব্যবহৃত একটি গাড়ি এবং একটি স্কুটার বাজেয়াপ্ত করেছে। জানানো হয়েছে সাব-ইন্সপেক্টর রমেশ কুমার পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলের কার্যালয়ে কর্মরত ছিলেন এবং জানুয়ারিতে অবসর গ্রহণের কথা ছিল। তার আগেই ঘটে গেলে মর্মান্তিক এই দুর্ঘটনা। এসপি শশাঙ্ক কুমার সাওয়ান জানিয়েছেন, ঘটনার পরপরই অভিযুক্ত মহেন্দ্র ওরফে গব্বর, তার ছেলে সুভাষ, প্রবীণ ওরফে লালা, যতীন এবং নরেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে, যদিও তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আহত হন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়