বিশাল সুটকেস নিয়ে হোস্টেলে ঢুকছিল ছাত্র, নিরাপত্তারক্ষীরা আটকাতেই যা হল…  

Share:

নিজস্ব প্রতিবেদন: একটি বড় সুটকেস নিয়ে এক ছাত্র ঢুকছিলেন বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। নিরাপত্তারক্ষীদের সন্দেহ হওয়ায় তাঁরা দেখতে চান। কিন্তু ছাত্র তো তাঁর সুটকেসে হাত দিতে দেবেন না। শেষে জোড়াজুড়িতে যখন সুটকেস খোলা হল তখন সবার চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার জোগার। সুটকেসের মধ্যে গুটিসুঁটি মেরে বসে রয়েছে আস্ত একটা মানুষ।

ছেলেদের হোস্টেলে মেয়েদের যাওয়া বারণ। তাতে কী, সুটকেস আছে তো। তাই জ্যান্ত বান্ধবীকে সুটকেসের মধ্যে ভরেই নিয়ে যাচ্ছিল এক ছাত্র। কিন্তু মাঝপথেই এল বাধা। এ যেন এক মশলাদার বলিউড ছবির গল্প। ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপতের ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ে। তবে, হোস্টেলের রক্ষীদের হাতে ধরা পড়েন তিনি। ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিও-ও হয়েছে ভাইরাল। গোটা ঘটনাটি ঘটনাস্থলে উপস্থিত একজন ছাত্র রেকর্ড করেছে। রক্ষীরা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কীভাবে জানতে পেরেছিল যে স্যুটকেসের ভেতরে একটি মেয়ে রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করেছেন যে স্যুটকেসের ভেতরে আটকে থাকা মেয়েটি সেই ছেলেটির বান্ধবী। মেয়েটি একই বিশ্ববিদ্যালয়ের নাকি বাইরের, তাও স্পষ্ট নয়। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হেসে উঠেছেন অনেকে। একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন, “এই স্যুটকেসগুলির আজকাল একাধিক ব্যবহার রয়েছে। যাই হোক, আমার এই বুদ্ধিটা বেশ ভাল লেগেছে।  তবে এটি চেষ্টা করার জন্য আমার বয়স পেরিয়ে গেছে,” নেটিজেনরাও জানতে আগ্রহী যে কীভাবে এই দুজন ধরা পড়লেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র ও তার বান্ধবীর বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে তা এখনও জানা যায়নি।

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা