সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র সহ সাতটি মউ স্বাক্ষর, ভারতকে ধন্যবাদ হাসিনার

প্রত্যাশামতো বিদ্যুৎ, রেল, সড়ক উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণ নিয়ে মোট সাতটি মউ স্বাক্ষর হল ভারত এবং বাংলাদেশের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : প্রত্যাশামতো বিদ্যুৎ, রেল, সড়ক উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণ নিয়ে মোট সাতটি মউ স্বাক্ষর হল ভারত এবং বাংলাদেশের মধ্যে। মঙ্গলবার হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের পর একটি যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন দু’দেশের রাষ্ট্রনেতা। বাংলাদেশকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন-সঙ্গী এবং বাণিজ্যিক অংশীদার বলে উল্লেখ করে মোদি বলেন, ‘‘দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক প্রতিদিন উন্নত হচ্ছে।’’ এর পরই বাংলাদেশকে ভারত কোন কোন বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে, তার ঘোষণা করেন মোদি। দুই রাষ্ট্রনায়কের সই করা সাতটি চুক্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিদ্যুৎ কেন্দ্র ‘মৈত্রী সুপার থার্মাল প্ল্যান্ট’। বাংলাদেশকে তাদের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র তৈরির ব্যাপারে আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশের নদী কুশিয়ারার জলবণ্টন নিয়েও ‘একটি গুরুত্বপূর্ণ মউ স্বাক্ষর হয়েছে’ বলে ঘোষণা করেন মোদি। তিনি বলেন, ‘‘আমরা ঠিক করেছি, তথ্যপ্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং পরমাণু গবেষণার ক্ষেত্রে দু’দেশ পরস্পরের সঙ্গে সহযোগিতা করে চলব।’’

মঙ্গলবার নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে বসেন হাসিনা। হায়দরাবাদ হাউসে বৈঠক হয় দু’দেশের প্রধানমন্ত্রীর। তার আগেই রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন হাসিনা। মনে করিয়ে দিয়েছিলেন, ‘‘বন্ধুত্বের মাধ্যমে যে কোনও সমস্যার সমাধান সম্ভব।’’ ভারত এবং বাংলাদেশের সামনে এই মুহূর্তে বেশ কয়েকটি সমস্যা রয়েছে। গরু পাচার, তিস্তা জলবণ্টন-সহ রোহিঙ্গা সমস্যার মতো একাধিক বিষয়ে দু’দেশের সম্পর্কের মধ্যে কিছুটা হলেও কাঁটা বিছিয়েছে। হাসিনা অবশ্য বলেছেন, ‘‘দারিদ্রই আমাদের মূল সমস্যা। অর্থনৈতিক ভাবে আমরা ভারতের সঙ্গে একসঙ্গে এগিয়ে যেতে চাই।’’ বৈঠকের পর ভারতকে বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য ধন্যবাদ দেন হাসিনা।

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ