বিয়ের প্রতিশ্রুতি থেকে যৌন হেনস্তা, TCS কাণ্ডে ফাঁস একাধিক চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের টিসিএস (TCS) কাণ্ডে নয়া মোড়। এবার যৌন হেনস্তার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এক তরুণী কর্মী পুলিশের কাছে অভিযোগ করে জানান,  এক সহকর্মী নিজের বিবাহিত পরিচয় গোপন করে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে একটি রিসর্টে নিয়ে গিয়ে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং পরবর্তীতে ধর্ম পরিবর্তনের জন্যও চাপ দিতে থাকেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় চার বছর আগে কলেজে পড়ার সময় ওই তরুণীর সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। সেখান থেকেই দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। অভিযোগ, গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর অভিযুক্ত তাকে টিসিএসে চাকরি পেতে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। ২০২২ সালের জুলাই মাসে প্রথমবার জোরপূর্বক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে সে। সেই সময়ও অভিযুক্ত নিজের বিয়ের কথা গোপন রেখে তরুণীকে বিয়ের আশ্বাস দিয়েছিল।পরবর্তীতে তরুণী নাসিকের টিসিএস ইউনিটে চাকরি পান এবং অভিযুক্তও সেখানে কর্মরত ছিল। অভিযোগ, ২০২৪ সালের আগস্টে অভিযুক্ত তাকে একটি রিসর্টে নিয়ে গিয়ে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অভিযুক্তের স্ত্রী যোগাযোগ করলে তরুণী জানতে পারেন যে ওই ব্যক্তি বিবাহিত এবং তার দুই সন্তানও রয়েছে।

তরুণীর আরও অভিযোগ, অভিযুক্ত ও তার দুই সহকর্মী প্রায়ই কোম্পানির ক্যান্টিনে বসে ধর্মীয় দেবদেবী নিয়ে আপত্তিকর মন্তব্য করতেন এবং তাকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিতেন। পাশাপাশি আরও কয়েকজনের বিরুদ্ধে যৌন হেনস্তা ও ব্ল্যাকমেলের অভিযোগও উঠেছে। ঘটনার তদন্তে নাসিক পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। ইতিমধ্যে ৯টি এফআইআর দায়ের হয়েছে এবং আটজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও উচ্চস্তরের বৈঠক ডেকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ