দুটি সরকারি বাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে মৃত ৭, আহত প্রায় ৪০

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনে মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার তামিলনাড়ুর তিরুপথুরের কাছে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৪০ জন আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে যে একটি বাস কারাইকুডির দিকে যাচ্ছিল এবং অন্যটি মাদুরাইয়ের দিকে যাচ্ছিল। তিরুপথুরের কাছে রাস্তার এক ধারে দুটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন এবং স্থানীয় বাসিন্দারা এবং জরুরি উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে।আহতদের সকলকে উদ্ধার করে শিবগাঙ্গাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কীভাবে এই ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল তা খুঁজে বের করতে শুরু হয়েছে তদন্ত। জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুর্ঘটনাগ্রস্থ রুটে যানবাহন চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়েছে।

অন্যদিকে বিহারেও ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা।  নিয়ন্ত্রণ হারিয়ে আটটি বাইককে পিষে  দেয় ঘাতক ট্রাক। ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, বিহারের মতিহারি কোতোয়ার দীপু মোড়ে। ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা হট্টগোল শুরু করেন। সূত্রের খবর, ঘটনার সময়ে ট্রাকটি দ্রুতগতিতে আসছিল। যার ফলে সে ভারসাম্য হারিয়ে ডিভাইডার ভেঙে সামনে থাকা ৮ টি বাইককে পিষে যায়। এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের উপর গাড়ি উঠিয়ে দেয়। এবং সেখানে থাকা একটি ই রিক্সাকেও ধাক্কা মারে। যার ফলে সবকটি বাইক ও ই রিক্সা দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং কয়েক ডজন আহত হন। ঘটনার পর রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সেই মুহূর্তে উত্তেজিত জনতারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে