বেল্ট খুলে শিক্ষা দফতরের কর্মীর উপর আক্রমণ, উত্তরপ্রদেশে প্রধান শিক্ষকের কাণ্ড ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ভাইরাল উত্তরপ্রদেশের এক স্কুলের প্রধান শিক্ষকের কীর্তি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কোমর থেকে বেল্ট খুলে একজন শিক্ষা দফতরের কর্মীকে আক্রমণ করছেন প্রধান শিক্ষক। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক হয়ে কীভাবে এহেন আচরণ করলেন তা নিয়েই চর্চা শুরু হয়েছে।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক মহিলা শিক্ষিকার অভিযোগ ঘিরেই যত কাণ্ড। দুই শিক্ষক-শিক্ষিকার তর্ক-বিতর্কের অভিযুক্ত প্রধান শিক্ষক তার বেল্ট খুলে একজন শিক্ষা দফতরের কর্মীকে আক্রমণ করেন। সীতাপুরে বেসিক শিক্ষা অধিকারী (বিএসএ) অখিলেশ প্রতাপ সিং-এর অফিসে এই ঘটনাটি ঘটেছে। মাহমুদাবাদ ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রিজেন্দ্র কুমার ভার্মা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে শিক্ষাদফতরে এসেছিলেন। কর্মরত অফিসার প্রধান শিক্ষকের ব্যাখ্যায় অসন্তুষ্ট হলে ব্রিজেন্দ্র কুমার ভার্মা ক্ষুব্ধ হন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে ব্রিজেন্দ্র কুমার ডেস্কে তার ফাইল আছাড় ফেলছেন এবং তারপরেই তিনি তার বেল্ট খুলে অখিলেশ প্রতাপ সিং একাধিকবার আঘাত করছেন।

অখিলেশ প্রতাপ সিং বলেছেন, “উত্তর দিতে ব্যর্থ হওয়ায় তাকে তিরস্কার করা হয়। এরপর তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন, বেল্ট খুলে আমাদের উপর আক্রমণ করেন।” অন্যরা হস্তক্ষেপ করার আগে প্রধান শিক্ষক শিক্ষাদফতরের ওই অফিসারকে কমপক্ষে পাঁচবার আঘাত করেন এবং তাকে টেনে নিয়ে যান। অভিযোগ উঠেছে যে অভিযুক্ত প্রধান শিক্ষক শিক্ষা দফতরের ওই কর্মীকে খুনের হুমকিও দেন। এই ঘটনার পর প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

সিজেপি আন্দোলনকারীকে ধর্ষণ-খুনের হুমকি, কড়া নিন্দায় সরব ভূমি পেডনেকার

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! ‘হেরো’ অপবাদ ঘুচিয়ে বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের