দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, জলমগ্ন দিল্লি-নয়ডার বিস্তীর্ণ এলাকা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের বন্যার ভ্রুকুটি। বুধবার সকাল থেকেই আকাশ কালো করে মুষলধারে  নেমেছে বৃষ্টি। লাগাতার বৃষ্টিতে ফের জলমগ্ন রাজধানী দিল্লি ও নয়ডার বিস্তীর্ণ এলাকা। একাধিক রাস্তায় জল জমার ফলে যানজটও তৈরি হয়েছে। ফলে অফিস ও কাজে যেতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে অফিস ও নিত্যযাত্রীদের।

গতকাল মঙ্গলবারই রাজধানীতে টানা বৃষ্টির ফলে একাধিক এলাকায় জল জমে গিয়েছিল। সেই জল নামার আগেই এদিন সকাল থেকে ফের ভারী বৃষ্টি শুরু হওয়ায় বিভিন্ন এলাকা কার্যত বিচ্ছিন দ্বীপে পরিণত হয়েছে। বৃষ্টির তোড়ে রাস্তাঘাট ভালো করে দেখাই যাচ্ছে না। বৃষ্টির সঙ্গে সঙ্গে চলছে বজ্রপাত। ফলে সাধারণ মানুষ ঘর বন্দি হয়ে পড়েছেন। এক কথায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকটি স্কুল-কলেজে ছুটিও ঘোষণা করা হয়েছে। যান চলাচলে বিঘ্ন ঘটায় কর্মক্ষেত্রে যেতে গিয়ে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। যদিও রাজধানীর মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। ফলে মেট্রেও স্টেশনগুলিতে অফিসযাত্রীদের ভিড় উপচে পড়ছে।

লাগাতার বৃষ্টির ফলে যমুনায় ফের জলস্তর বাড়তে শুরু করেছে। সোমবার সকালে যেখানে জলস্তর ছিল ২০৫.৩৩ মিটার, মঙ্গলবার সকাল সাতটায় তা বেড়ে দাঁড়িয়েছিল ২০৫.৪৫ মিটার। গত কয়েক ঘন্টায় যেভাবে মুষলধারে বৃষ্টি চলছে তাতে ফের বিপদসীমা ছাড়াতে পারে যমুনা।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ