ত্রিপুরায় বড় ধাক্কা বিজেপির, তৃণমূলে যোগ আদিবাসী শীর্ষ নেতার

বুধবার ত্রিপুরায় বিজেপির দুঃসময়ের শীর্ষ নেতা তথা উপজাতি নেতা পরীক্ষিত দেববর্মা তৃণমূল যোগ দিলেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিলেন সাংসদ সুস্মিতা দেব

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩১ অক্টোবর ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তার আগেই ওই রাজ্যে বড় ধাক্কা খেল বিজেপি। বুধবার ত্রিপুরায় বিজেপির দুঃসময়ের শীর্ষ নেতা তথা উপজাতি নেতা পরীক্ষিত দেববর্মা তৃণমূল যোগ দিলেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিলেন সাংসদ সুস্মিতা দেব ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। তিনি যোগ দেওয়ায় ত্রিপুরায় তৃণমূলের শক্তি অনেকটাই বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক মহল। বুধবার ছিল ত্রিপুরা প্রদেশ তৃণমূলের স্টিয়ারিং কমিটির বৈঠক। এরপরই যোগদান পর্ব সাঙ্গ হল। জানা যাচ্ছে, আগরতলায় অভিষেকের সভায় আরও কয়েকজন বিজেপি নেতা-বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন। এরমধ্য়ে সবচেয়ে বেশি জল্পনা চলছে বিজেপি বিধায়ক আশিস দাসের নাম নিয়ে।

বুধবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, বিজেপিতে এখন তিন ধরনের নেতা রয়েছে-আদি, তৎকাল ও পরিযায়ী নেতা। যারা নিত্যদিন যাতায়াত করেন। এখন আদি বিজেপি নেতাদের কোনও দাম নেই দলে। তাই প্রকৃত বিজেপি নেতারা দল ছাড়ছেন। ত্রিপুরাতেও একই অবস্থা। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, অভিষেকের সভাতে আরও অনেকে তৃণমূলে যোগ দিচ্ছেন। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, তৃণমুল কংগ্রেসের প্রার্থী বাছাই প্রায় সম্পন্ন। ত্রিপুরায় আসন্ন পুর ও নগরনিগম ভোটে স্বচ্ছ ও যোগ্যদের প্রার্থী করা হবে। যথাসময়ে তাঁদের নাম ঘোষণা করা হবে। উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরনিগম ও নগর পঞ্চায়েতের ভোট। এই ভোটেই প্রথমবার অংশ নেবে তৃণমূল কংগ্রেস। আগামী ১ নভেম্বর প্রার্থী তালিকা প্রকাশ করবে দল বলে জানিয়েছেন স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক।

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য