‘ওয়ান ম্যান আর্মি’, ঝাড়খণ্ড দখলের পরে স্ত্রী কল্পনাকে কুর্নিশ জানালেন হেমন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়শী রাজ্য ঝাড়খণ্ডে আজ প্রকাশিত হয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফল(Jharkhand Assembly Election Result), যেখানে ‘ক্লিয়ার উইনার’ বিবেচিত হয়ে সিংহাসন ধরে রাখতে সক্ষম হলেন হেমন্ত সোরেন(Hemant Soren) এবং তাঁর দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)। এদিনের ফলাফলে বিধানসভার ৮১টি আসনের মধ্যে ২০টি আসনে বিজয়ী এবং এখনও পর্যন্ত ১৪ টি আসনে এগিয়ে রয়েছে হেমন্তের দল। এর আগে ২০১৯-এর নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জিতেছিল ৩০টি আসনে। তার আগে ২০১৪-র নির্বাচনে ১৯টি আসনে জিতেছিল তাঁর দল। শনিবার দুপুরে জয় নিশ্চিত জানার পর সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন হেমন্ত। মুখ্যমন্ত্রীর পদে তাঁরই প্রত্যাবর্তন ঘটছে ঠিকই কিন্তু হেমন্ত জানালেন, এই লড়াই ছিল তাঁর জন্য অত্যন্ত কঠিন। বিরোধী দলগুলি তাঁর বিরুদ্ধে নানান ষড়যন্ত্র কষেছে ঠিকই কিন্তু দিনের শেষে মানুষের রায়ে আবারও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

আরও পড়ুনঃ উপনির্বাচনে সবুজ ঝড়, গর্তে মুখ লোকালেন টলিপাড়ার লাল ‘নট-নটীরা’

এদিন নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে হেমন্ত বলেন, ‘আমরা নিজেদের লক্ষ্য নির্ধারণ করে নিয়েছিলাম আগেই, কারণ আমরা জানতাম এই লড়াই বেশ কঠিন হতে চলেছে। সেই কারণেই আমার দল কোমর বেঁধে ময়দানে নেমেছিল। আমি বলব এটা একটা অসম্ভব ভালো টিম ওয়ার্ক ছিল। আমরা সাধারণ মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে পেরেছি এটা ভেবেই ভালো লাগছে।’

এদিনের জয়ের সিংহভাগ কৃতিত্ব স্ত্রী কল্পনাকে দিতে ভোলেননি হেমন্ত। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনে আমরা কেমন ফলাফল করেছি। যদি আমি জেলের বাইরে থাকতাম তাহলে দল আরও ভালো ফল করত। সেবার আমার স্ত্রী কল্পনা সোরেন ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে বিরোধীদের বিপরীতে রুখে দাঁড়িয়েছিলেন। এবার অবশ্য আমরা দুজন জোট বেঁধে কাজ করেছি তাই এই ফলাফলের প্রত্যাশা আগে থেকেই ছিল। তবে জয়ের পিছনে কল্পনার অবদান অনেকখানি।’

আরও পড়ুনঃ ছক্কার নয়া রেকর্ড জয়সওয়ালের

প্রসঙ্গত উল্লেখ্য, গতবারের লোকসভা নির্বাচনের সময় জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছিল হেমন্ত সোরেনকে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হয়ে কোনও প্রচার করতে পারেননি তিনি। সেই সময় গৃহবধূর খোলস ছেড়ে রাজনীতির আঙিনায় পা রাখেন কল্পনা সোরেন। সেই নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ১৪টি আসনে মধ্যে ৫টি আসনে জয়লাভ করেন তাঁরা। সেই কঠিন সময়ে কল্পনাই হয়ে উঠেছিলেন দলের প্রধান মুখ। এখন অবশ্য সময় বদলেছে। নিজের রাজত্বে ফিরেছেন হেমন্ত, আর ফিরেই একেবারে বাজিমাত করে দিয়েছেন।

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম