টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, বাসিন্দাদের ‘ঘরবন্দি’ থাকার আর্জি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, শিমলা: লাগাতার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ। টানা চারদিন ধরে চলা বৃষ্টিতে রাজ্যের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ভেসে যাচ্ছে ঘরবাড়ি থেকে গাড়ি। ভূমিধসে এবং জলে ভেসে গিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের। বৃষ্টি চলবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। আর তাই আপাতত রাজ্যবাসীকে ঘরবন্দি হয়ে থাকার আর্জি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

সোমবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে এক টুইটে তিনি লিখেছেন, ‘রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনের সঙ্গে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। আগামী ২৪ ঘন্টায় যেহেতু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাই নাগরিকদের ঘরবন্দি থাকারও আর্জি জানাচ্ছি। কোনও সাহায্যের প্রয়োজন হলে সরকারের খোলা কন্ট্রোল রুমে ফোন করুন। কেউ কোথাও আটকে থাকলে সেই তথ্য প্রশাসনের গোচরে আনুন। প্রশাসন আটকে পড়াদের উদ্ধারে যাবতীয় চেষ্টা চালাবে।’

গত চারদিন ধরে ভারী বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তর ভারতের একাধিক রাজ্য। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ২৮ জন। মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা। প্রবল জলের তোড়ে ভেসে যাচ্ছে  রাস্তাঘাট থেকে বাড়িঘর। আগামী ৪৮ ঘন্টায় আরও ভারী বৃষ্টির সতর্কতা শুনিয়েছে আবহাওয়া দফতর। ফলে অশনিসঙ্কেত দেখছে প্রশাসন। ইতিমধ্যেই দেশের রাজধানী দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের একাধিক জায়গায় স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। জলবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার কাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ। রাজধানীর বন্যা পরিস্থিতির পর্যালোচনায় এদিনই বৈঠকে বসার কথা রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে