হিমাচল প্রদেশের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ৫ নারী 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হিমাচল প্রদেশের সোলানের বাড্ডি শিল্পাঞ্চলে একটি পারফিউম তৈরির কারখানায়  ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ জন । নিহতদের মধ্যে সকলেই মহিলা। তবে তাদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

এই অগ্নিকাণ্ড নিয়ে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রায় ৩০ জন আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী সংস্থার বিরুদ্ধে অপরাধমূলক গাফিলতির অভিযোগ এনেছেন। এছাড়াও সংস্থার গাফিলতি ও অসাবধানতার কারণে আগুন লেগেছে বলে দাবি করেছেন উপ- মুখ্যমন্ত্রী।

মুকেশ অগ্নিহোত্রী  জানিয়েছেন,”কোম্পানি শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় মান লঙ্ঘন করেছে এবং কোম্পানির বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ জারি করা হয়েছে। পুলিশ এফআইআর দায়ের করেছে এবং সংস্থার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ‘ ইতিমধ্যেই এন আর অ্যারোমাস কোম্পানির কারখানার প্রধান চন্দ্র শেখরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৮৫ (অবহেলা), ৩৩৬ (জীবন বিপন্ন করা), ৩৩৭ (আঘাত করা এবং অনিচ্ছাকৃত হত্যা) ধারায় এফআইআর দায়ের করার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে এই ঘটনার জন্য অতিরিক্ত পুলিশ সুপার অশোক ভার্মার নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে । সোলান ডিসি ম্যাজিস্ট্রেট এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

‘যন্তর মন্তরের আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?