হিমাচলে কংগ্রেসের ৬ বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: হিমাচল প্রদেশে রাজনৈতিক অস্থিরতায় নয়া মোড়। দলীয় নির্দেশ অমান্য করে রাজ্যসভা ভোটে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ায় কংগ্রেসের ৬ বিধায়কের সদস্যপদ খারিজ করলেন বিধানসভার অধ্যক্ষ। বৃহস্পতিবার সকালে বিধানসভার অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া ওই সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে বলেছেন, দলত্যাগ বিরোধী আইনেই ক্রস ভোটিংয়ে অভিযুক্ত ছয় বিধায়ককে সদস্যপদের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিধায়ক পদ হারানো ‘বিশ্বাসঘাতক’ ৬ কংগ্রেস নেতা।

গত মঙ্গলবার রাজ্যসভা ভোটে কংগ্রেসের ছয় বিধায়ক সুধীর শর্মা, রাজিন্দর রানা, রবীন্দ্র ঠাকুর, দেবিন্দর কুমার ভুট্টো, চৈতন্য শর্মা গারগেট এবং ইন্দার দত্ত লাখানপাল দলীয় নির্দেশ অমান্য করে বিজেটপি প্রার্থী হর্ষ মহাজনকে ভোট দেন। তাদের সঙ্গে আরও তিন নির্দল বিধায়কও বিজেপি প্রার্থীকে ভোট দেন। যার ফলে হেরে যেতে হয় কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভিকে। ওই ক্রস ভোটিংয়ের ফলে সুখবিন্দর সিং সুখুর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন ওঠে। বিদ্রোহী বিধায়করা রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিংয়ের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। বাগী বিধায়কদের পাশে দাঁড়িয়ে গতকাল বুধবার সকালেই রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন বীরভদ্র পুত্র। যদিও সন্ধ্যায় ইস্তফসা প্রত্যাহার করেন তিনি।

বিদ্রোহী ছয় বিধায়কের সদস্যপদ খারিজের দাবি জানিয়ে বুধবারই কংগ্রেস পরিষদীয় দলের তরফে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে যুযুধান দুই পক্ষকে নিজের চেম্বারে ডেকে বিশেষ শুনানি করেন অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া। যদিও শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন তিনি। ফলে খানিকটা হলেও স্বস্তি পেয়েছিলেন বাগী বিধায়করা। কিন্তু এদিন সকালে দলত্যাগ বিরোধী আইনে ছয় বাগী বিধায়কের সদস্যপদ খারিজ করার কথা জানান অধ্যক্ষ। এর ফলে বিধানসভার বর্তমান সদস্য সংখ্যা কমে দাঁড়াল ৬২। আর কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৩৪। ক্ষমতায় থাকতে ৩২ বিধায়কের সমর্থন দরকার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর। ৬ বাগী বিধায়কের সদস্যপদ খারিজ করিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বাকি বিধায়কদের কড়া বার্তা দিল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের