উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের বাড়িতে বোমা হামলার হুমকি, জারি সতর্কতা

Share:

 নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণণ। তাঁর বাড়িতেই এবার দেওয়া হল বোমা হামলার হুমকি। বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাইতে নিরাপত্তার নিয়ে ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়। একটি ইমেলে দাবি করা হয় যে চেন্নাইয়ের মাইলাপুরে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের বাসভবনে বোমা রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, এলাকাটি ঘিরে ফেলে এবং ব্যাপক তল্লাশি চালায়। তবে কোনও বিস্ফোরক উদ্ধার করা যায়নি বলেই জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা পরে নিশ্চিত হন যে হুমকি বার্তাটি  ভুয়া খবর ছিল। 

ডিজিপির অফিসে পাঠানো একটি ইমেলের মাধ্যমে হুমকিটি  দেওয়া হয়। পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নগর পুলিশ যে হুমকি ইমেল পেয়েছে, তাতে বিশেষকরে উপরাষ্ট্রপতির মাইলাপুরের বাড়ির কথা উল্লেখ করা হয়েছে। তবে তদন্তকারীরা তদন্ত করে দেখেছেন যে বাড়িটি বেশ কিছুদিন ধরে ব্যবহার করা হচ্ছে না। সত্যিই কি বোমা রাখা হয়েছে তা নিশ্চিত করতে তদন্তকারী দল পোয়েস গার্ডেনে উপরাষ্ট্রপতির বর্তমান বাসভবনেও তল্লাশি চালিয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ডগ স্কোয়াডের ব্যাপক তল্লাশির পর সেখান থেকে কিছুই পাওয়া যায়নি। দুটি বাড়িকেই নিরাপদ ঘোষণা করা হয়েছে।

গোটা চেন্নাই জুড়ে মুখ্যমন্ত্রীর বাসভবন, ভিআইপি, স্কুল, মিডিয়া অফিস, আইটি কোম্পানি এবং অন্যান্য প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ইমেলে বোমা হামলার হুমকি নিয়ে আতঙ্ক বৃদ্ধির মধ্যেই দেওয়া হয়েছে উপরাষ্ট্রপতির বাড়িতে বোমা হামলার হুমকি। সাম্প্রতিক মাসগুলিতে বোমা হামলার হুমকিকে ঘিরে পুলিশ একাধিকবার  স্থানীয়দের এলাকা থেকে সরিয়ে নিয়েছে। বারবার এই ঘটনার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং  প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পুলিশ জানয়েছে, গত মাসেই এই ধরণের  বহু  ভুয়ো হুমকি পাওয়া গিয়েছে। তবে বারবার এই হুমকি দেওয়ার কারণে উচ্চ সতর্কতা জারি রেখেছে পুলিশ। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে